Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • হাতিয়ার
    – শাহ্ আলম আল মুজাহিদ

    এখানে-ওখানে ছোটোখাটো কাজে,
    যখনই নিয়োজিত হই,
    সদাই হেরি প্রযুক্তির অশেষ ধারা—
    নতুন বিস্ময়ে রই।

    পথে-মাঠে-ঘাটে কত যে শ্রমিক,
    কত যে তাঁদের হাতিয়ার,
    বিজ্ঞান এসে গড়েছে নতুন
    বিস্ময়ী এই বসুন্ধরার।

    মানবসমাজের বিস্ময়কর কাণ্ড,
    কত কীর্তির রেখাচিত্র;
    প্রকৃতির মাঝে তার চেয়েও অসীম
    রহস্যের বন্ধন বিচিত্র।

    প্রকৃতির সাজে মুগ্ধ এ হৃদয়,
    প্রকৃতির গান গাই;
    কবিতা লেখার হাতিয়ার আমি—
    প্রকৃতির মাঝেই পাই।

    কবি পরিচিতি —
    কবি শাহ্ আলম আল মুজাহিদ ১৯৯৯ সালের ৪ জুন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার তিতারজান গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জয়নাল আবেদীন একজন কৃষক এবং মাতা আনোয়ারা একজন গৃহিণী। গ্রামীণ জীবন ও পারিবারিক মূল্যবোধ তাঁর মানস গঠনে গভীর প্রভাব ফেলে। তিনি ২০১৯ সালে আবু আব্বাস ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ২০২৫ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে অনার্স (বি.এ) সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। কবিতা তাঁর আত্মপ্রকাশের প্রধান মাধ্যম। সমাজ ও মানুষের অন্তর্দ্বন্দ্ব তাঁর লেখার মূল বিষয়। বিশেষত কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী ভাবধারা তাঁর কবিতায় প্রভাব ফেলেছে। সাহসী উচ্চারণ ও প্রতিবাদী চেতনা তাঁর কবিসত্তার প্রধান বৈশিষ্ট্য।

    3
    5 Comments
    • প্রকৃতি ও প্রযুক্তির মেলবন্ধনে ফুটে ওঠা আপনার এই সুন্দর ভাবনাগুলো হৃদয়ে গভীর প্রশান্তি জাগায়, তাই আশা করছি আপনার কলম এভাবেই অনবরত নতুন নতুন সৃষ্টি উপহার দিয়ে যাবে।

    • প্রযুক্তি মানুষের হাতে বিস্ময়ের হাতিয়ার হলেও কবির সত্যিকারের সৃষ্টিশক্তি জেগে ওঠে প্রকৃতির অনন্ত পাঠশালায়…..🤍🖤

    • কবিতাটিতে ‘কবিতা লেখার হাতিয়ার আমি—প্রকৃতির মাঝেই পাই’—লাইনটি দারুণ লিখেছেন, সত্যিই তো প্রকৃতির মাঝে সবকিছুর উত্তর লুকিয়ে থাকে, তাই না?

    • কনগ্রেজুলেশন মঞ্চ বন্ধু শুভকামনা রইল।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar