Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 3 days, 11 hours ago

    ★মাই ব্ল্যাক ডায়মন্ড ★

    তুমি আমার জীবনে হঠাৎ আসা
    কোনো গল্প নও,
    তুমি ধীরে ধীরে জমে ওঠা এক অনুভূতি~
    যাকে যতবার ভুলতে চেয়েছি,
    ততবারই আরও গভীর করে মনে পড়েছে।

    তোমার একটু যত্ন আমার কাছে
    বহু দিনের ক্লান্তির পর একটুখানি শান্তির মতো।
    তোমার দুটো ভালো কথা
    আমার সমস্ত অভিমানকে বরফের মতো গলিয়ে দেয়।

    জানো, তোমার কাছে আমার চাওয়া খুব বেশি নয়~
    শুধু এমন একটা জায়গা,
    যেখানে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও
    আমি নির্ভয়ে বলতে পারি,
    “আমি আছি, তুমি থেকো।”

    আমি হয়তো তোমার জীবনের
    সবচেয়ে প্রয়োজনীয় মানুষ নই,
    তবু আমার সমস্ত প্রয়োজনের শেষে
    একটা নামই থেকে যায়~
    সেটা তুমি।

    তাই দূরে থেকো, কাছে থেকো,
    নীরব থেকো কিংবা অভিমান করো~
    শুধু এতটুকু থেকো,
    যাতে তোমাকে হারানোর ভয়টা
    কখনো সত্যি হয়ে না যায়।

    লেখনীতে:HK.Khushi Sheikh

    1
    2 Comments
    • এতটুকু চাওয়া—একটু আশ্রয়, একটু যত্ন আর পাশে থাকার নিশ্চয়তা। অথচ এই সামান্যটুকুই কখনো সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে।

Skip to toolbar