Profile Photo

ফরিদুল ইসলামOffline

  • dailychandpursomoy
  • Profile picture of ফরিদুল ইসলাম

    ফরিদুল ইসলাম

    • 3 days, 8 hours ago

    রসের হাঁড়ি
    ফরিদুল ইসলাম

    পথের ধারের খেজুর গাছ
    করি কি তার যত্ন,
    যতোই করি অবহেলা
    কাটলে বেরোয় রত্ন।

    ঝাঁকড়া মাথার খেজুর গাছ
    কাঁটা বেজায় শক্ত,
    ছেলে বুড়ো সবার প্রিয়
    সবাই মিষ্টি রসের ভক্ত।

    শীত সকালে রসের হাঁড়ি
    গাছির কতো কর্ম,
    কলিকালের ছেলেপুলে
    বুঝবে কি তার মর্ম।

    খেজুর রসের পায়েস পিঠা
    খেতে ভারি মজা,
    মন্ডা-মিঠাই সাধের লুচি
    কলজেটা হয় তাজা।

    গাও গেরামের সেই ছবিটা
    আজো ভাসে মনে,
    খেজুর রসের মধুর স্মৃতি
    হারায় সঙ্গোপনে।

    8
    7 Comments
    • সুন্দর! ধন্যবাদ

    • অসাধারণ!! মনটা চলে গেছে খেঁজুর গাছে বাঁধা হাড়ির কাছে 😋😋

    • খেজুরের মিষ্টি রসে মিশে আছে গ্রামবাংলার শীতসকাল, পরিশ্রম আর হারিয়ে যেতে বসা শৈশবের উষ্ণ স্মৃতি…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম শীতের সকালের আমেজটা পেয়ে গেলাম, ভীষণ মিষ্টি হয়েছে। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • খেতে খুব সুস্বাদু হবে নিশ্চয়।

    • ফরিদুল ইসলাম, শীতের সকালের কুয়াশাভেজা খেজুর রসের এমন দারুণ বর্ণনা পড়ে শৈশবের সোনালী স্মৃতিগুলো মনের ভেতর জীবন্ত হয়ে উঠল, আর আপনি চাইলে পরবর্তী কোনো লেখায় খেজুর গাছে ওঠার সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর কথা আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে পারেন।

    • খেজুরের রসের সঙ্গে যে কত স্মৃতি জড়িয়ে আছে!

Skip to toolbar