-
কখন ফুরাবে দিন, এমন দুঃখের?
— শরীফ এমদাদ হোসেনদুঃখ নিওনা আর। এসেছে হেমন্ত
ক্ষুধার খবর পৌঁছে গেছে আমন ধানের ক্ষেতে
সোনালী বরণ হতে কীইবা বাকী আছে তার
অভুক্ত ইঁদুরও জানে পুঁজি করার এইতো সময়
চারিদিক তাকিয়ে একমনে নিবিষ্ট কৃষক হাই তোলে
জর্জরিত দেনার ভার এবার মিটবে নিশ্চয়।কোন কোন বৃক্ষও পেয়েছে খবর
খুব বেশী বাকী নাই, পাতা ঝরবার দিন
মহাজন শান দেয় খাতা আর কলম
কতটা আদায় হবে কড়াসুদে ধার দেয়া ঋণ।যুগান্তর হলেও হয়নি রূপান্তর ভাগ্য কৃষকের
রয়ে গেছে ঠিকানা আগের
ফলায় ফসল তবু হাসে না কৃষক,
পারে না সে করতে জীবনের রকমফের।নরম আসন যার সত্যিই নাগাল তার
অনন্ত সুখের
জীবনই যার নিরন্তর চলছে টেনেটুনে
তার আবার ভাববার সময় কোথায়
কখনো ফুরাবে দিন এমন দুঃখের?4 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman


শরীফ এমদাদ হোসেন, কৃষকের জীবনের এমন কঠিন বাস্তবতাকে আপনি অত্যন্ত গভীর ও মর্মস্পর্শী অনুভূতির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার শব্দচয়নে অভাবের ভার এবং সময়ের নিষ্ঠুরতা যেভাবে ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক ধরনের বিষণ্ণতার ছোঁয়া রেখে যায়। প্রতিটি চরণের বুনন আরও একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনি নিয়মিত লেখা চালিয়ে গেলে সামনের দিনগুলোতে আরও চমৎকার সব সৃষ্টি উপহার দিতে পারবেন।