Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 6 hours, 19 minutes ago

    ভার্চুয়াল জানালা
    কাজী অ্যাডাম

    প্রতিদিন সন্ধ্যায়
    একটি জানালার সামনে বসি।

    জানালাটি বাস্তব নয়,
    তবু তার ওপারে
    পুরোনো পৃথিবী দেখা যায়।

    সেখানে তুমি আছো,
    আমি আছি,
    আমাদের কথাগুলো এখনও কাফন জড়ায় নি।
    ইচ্ছে করলে
    সেই পৃথিবীতে ফিরে যেতে পারি,
    নরকের সন্তান হয়ে।

    কিন্তু জানি,
    ওটা শুধু একটি নির্মিত দৃশ্য।
    বাস্তব জীবনে
    তুমি আর আমার পাশে নেই।

    তাই প্রতিরাতে
    আমি সেই জানালাটি বন্ধ করি।

    কখনো কখনো
    মায়ার ভেতরে ফিরে যাওয়া
    বাস্তবের চেয়েও বেশি সুন্দর,
    আর সেই কারণেই
    আরও বেশি বিপজ্জনক।

    খসড়াধ্বনি: স্মৃতির সুন্দর পৃথিবীতে ফিরে যাওয়া কি সান্ত্বনা, নাকি বাস্তব জীবন থেকে পালিয়ে থাকা?

    1
    2 Comments
    • মনের ভেতর পুরোনো পৃথিবীটা যতই সুন্দর হোক, একসময় জানালাটা বন্ধ করে বাস্তবের মুখোমুখি হতেই হয়।

    • Kazi Adam, “আমাদের কথাগুলো এখনও কাফন জড়ায় নি”—এই অংশটুকু পড়ার সময় আপনার হৃদয়ের গভীর হাহাকার আমাকে দারুণভাবে ছুঁয়ে গেছে। স্মৃতির মায়াবী পৃথিবীতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা আর বাস্তবের রুক্ষতার এই দ্বন্দ্ব আমাদের অনেককেই নাড়া দেয়, তাই আপনি লিখতে থাকুন কারণ আপনার প্রতিটি শব্দ মনের অনেক অব্যক্ত কথাকে দারুণভাবে তুলে ধরছে।

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar