Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 4 hours, 23 minutes ago

    ★যত্নের আড়ালে ভাঙন★

    কেউ একজন আমায়
    খুব যত্ন করে ভাঙে,
    আলতো হাতে নরম করে,
    নতুন করে গড়ে।

    এত নিখুঁত তার বুনন-কৌশল,
    যেন কোনো এক দক্ষ কারিগর।

    দেহের ওপর প্রলেপ লাগায়
    মায়াবী হাতে তাঁহার
    বুকের ভেতর আস্তে আস্তে
    করে যেন প্রহার।

    বিষের দহনে বুক পুড়ে যায়,
    তবু থাকি নির্বিকার;
    মিষ্টি হাসি ঠোঁটে তাঁহার,
    যেন চুপিসারে ভালোবেসে
    করছে আমায় ছারখার।

    এই ভাঙে, এই গড়ে~
    এই তো তাঁহার খেলা;
    হিংস্র মনে বসায় থাবা,
    চেপে ধরে গলা।

    রোজই যেন একই নিয়ম,
    আমি তাঁহারই দাস;
    মন দিয়েছি, ভালোবেসেছি~
    তবু ভালোবাসাতেই
    লুকিয়ে থাকে নির্দয়তার ত্রাস।

    লিখা :Hk.Khushi Sheikh

    1
    3 Comments
    • প্রতিটি পঙ্‌ক্তিতে নীরব ভাঙনের যন্ত্রণা অনুভব করা যায়।

    • Khushi Moni, আপনার লেখায় “বিষের দহনে বুক পুড়ে যায়, তবুও থাকি নির্বিকার” এই পঙ্‌ক্তিটি যেমন গভীর যন্ত্রণার প্রকাশ ঘটিয়েছে, তেমনই ভালোবাসার ভেতরের অসংগতিগুলোও এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। জীবনের জটিল সম্পর্কের টানাপোড়েন বা কোনো মোহময় বিষাক্ত সম্পর্কের সাথে আপনার এই রচনার দারুণ মিল খুঁজে পাওয়া যায়, যা পাঠককে বেশ ভাবিয়ে তোলে। আপনি চাইলে বিষণ্নতার পাশাপাশি রূপান্তরের কোনো আশার আলো যোগ করে লেখাটিকে আরও কিছুটা বৈচিত্র্যময় করে তুলতে পারেন; আপনার লেখনী চলুক অদম্য গতিতে।

Skip to toolbar