-
[“দুঃখমুখী ফুল”]
—সাব্বির হোসেন।আমি বাতায়নপাশে নিঃশব্দে ফুটে থাকা—
এক দুঃখমুখী ফুল,
যাঁর প্রতিটি পাপড়িতে জমা হয়ে আছে
অভিমানের অজস্র ভুল।হয়তো এই বেলা, নয়তো ওই বেলা—
আমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাই,
একাকীত্বের অতল গহীনে প্রতিদিন
নিজেরই ছায়া খুঁজে পাই।যদি কুঁড়ি অবস্থাতেই আমি ঝরে পড়ি
এই অবেলার প্রহরে,
তবে দুঃখকে এক চিলতে বারণ করে দিও
তোমার হৃদয়ের শহরে।তাকে বোলো—অভিমানের যত নোনাজল
চোখের কোণে জমিয়ে রেখেছি,
তার ভেতর দিয়ে অন্য কাউকে নয়,
তোমাকেই তো অতীব পর হতে দেখেছি!
যে মানুষটা দূর অজানায় হারিয়ে গেল
আজ কোনো শিরোনামহীনে,
তার নামটা আজ আর ডাকব না কোনোদিন
কোনো অলস সকাল-দিনে।যদি কখনো তার দেখা পাও সেই অচেনা মোড়ে,
নীরব বাক্যের বাঁধন কেটে একবার বোলো তারে—
“তোমাকে ভালোবেসেছিল এক দুঃখমুখী ফুল,
যার ঝরে যাওয়ার আগে একমাত্র প্রার্থনা ছিল—
তুমি এসে অন্তত ছিঁড়ে নিও তার শেষ প্রাণের মুকুল!”1 Comment
Sabbir Hossain
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
Kazi Adam
@kaziadam
area info
@areainfo
Mahiya Islam
@mahiyaislam
md.asaduzzaman ripon
@md-asaduzzamanripon
গোলাম ফারুক অভি
@enterprisesikder45gmail-com
02101988
@sahedahmed
মো: আমিরবিন আনোয়ার
@writeramir

যাকে সবচেয়ে আপন ভাবা হয়েছিলো, তার কাছেই পর হয়ে যাওয়ার যন্ত্রণা প্রতিটি পঙ্ক্তিতে অনুভব করা যায়।