Profile Photo

আশরাফুল আলম রিশিOffline

  • Rishi
  • [ শব্দেরা ]
    —রিশি

    শব্দেরা খুব চতুর,
    লুকোচুরি খেলা ভালোবাসে ভীষণ।
    যখন আমি খাতা খুলে ভাবি এক পংক্তি লিখব,
    তখনই তারা অদৃশ্য হয়ে যায় ধূসর হাওয়ায়❗️

    কোথায় পালায় তারা?

    স্বপ্নের ঝুল বারান্দায়
    দিনের আলো ফুটতেই ওরা নাকি
    উড়ে যায় ঘুমপাড়ানি কোনো পুরনো দ্বীপে,
    মেঘের নরম তুলোয় বসে রোদ পোহায়,
    আর আমি পেনের নিব চেপে ধরে ভেবে মরি একা❗️

    পুরনো বইয়ের পাতায়
    হলদেটে গন্ধ মেখে তারা যেন
    লুকিয়ে থাকে অচেনা কোনো ঔপন্যাসিকের ভিড়ে।
    আমি যখন খুঁজি, ওরা নিঃশব্দে হাসে
    পৃষ্ঠার ভাঁজে আত্মগোপন করে থাকা শান্ত ধূলোর মতো❗️

    ক্লান্ত বিকেলের ছায়ায়
    রোদের আলো যখন মিলায় দিগন্তে,
    শব্দেরা তখন চায়ের কাপের বাষ্প হয়ে ওড়ে,
    স্পর্শ করার আগেই মিলিয়ে যায় শূন্যে,
    ঠিক যেন মরীচিকা-দূরে দীপ্ত, কাছে গেলেই গায়েব❗️

    একাকী স্মৃতির খাঁচায়
    আসলে তারা তো হারায় না কোথাও;
    ডুব দেয় বুকের ভেতরের কোনো গোপন নদীতে।
    যখন আমি বড্ড বেশি খুঁজতে যাই,
    ওরা ভয়ে জলের নিচে পাথর হয়ে বসে থাকে❗️

    শব্দ তো আর জোড় খাাটানোর জিনিস নয়,
    ওরা তো বুনো পাখির ঝাঁক।
    খুঁজলে ওরা পালাবেই অনন্তে,
    আর হঠাৎ অবহেলায়-
    বুকের খাঁচা খুলে ডানা মেলবে নিভৃত ছন্দে…❗️

    1
    3 Comments
    • আশরাফুল আলম রিশি, আপনার লেখাটা পড়ে একদম মনে হলো মনের গহীন থেকে উঠে আসা এক টুকরো অনুভূতি। আচ্ছা, এই শব্দেরা আপনার কলম দিয়ে ঠিক কখন ডানা মেলতে সবচেয়ে বেশি ভালোবাসে?

    • “শব্দেরা তো বুনো পাখির ঝাঁক”—এই অনন্য উপমাটি আমার হৃদয়ে গভীর এক ভালো লাগার রেশ রেখে গেল। লেখার মাঝে শব্দের এই লুকোচুরি খেলা ও স্বপ্নের ঝুল বারান্দার চিত্রকল্পগুলো ভীষণ জীবন্ত, তাই আপনি যদি পরবর্তী সময়ে এমন আরও অনুভূতির প্রকাশ ঘটাতে চান তবে তা এই গ্রুপের সবার জন্য এক চমৎকার উপহার হবে।

    • শব্দেরা চোরাবালিতে আটকে পরা এক মনি মুক্তা সদৃশ্য।

Ashraful Alam Rishi

Founder, Madbangla & Easyal (Super app)

Skip to toolbar