Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • প্রবন্ধ: হিংস্রতা ও বুদ্ধিমত্তায় মানুষের ক্রম বিকাশ ও ধ্বংস।
    ভূমিকাঃ আদিম যুগে মানুষ প্রকৃতির ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। খাদ্য সংগ্রহ, শিকার করা সবই ছিল শারীরিক শক্তি, সাহসী তথা হিংস্রতা ও বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল। লক্ষ লক্ষ বছর এভাবে টিকে থাকার সংগ্রাম করতে করতে এক সময় অপেক্ষাকৃত দূর্বল মানুষগুলো পৃথিবী থেকে হারিয়ে যায় এবং হিংস্র ও বুদ্ধিমান মানুষগুলোর বংশধরেরাই বেঁচে আছে।

    মূল প্রবন্ধ :
    এ কথা সর্বজন স্বীকৃত যে, আদিম কালে সকল মানুষ গুহায় বাস করতো এবং পশু পাখি শিকার করে কাঁচা চিবিয়ে খেতো। পশু শিকারে প্রয়োজন ছিল শারীরিক শক্তি, হিংস্রতা এবং বুদ্ধিমত্তা। তখনকার মানুষগুলোর মধ্যে যারা তুলনা মূলক কম শক্তিশালী, কম হিংস্র ও কম বুদ্ধিমান ছিল, তাদের মধ্যে অনেকেই পশু শিকারে গিয়ে আহত হয়ে বা বেশি শক্তিশালীদের দয়ায় প্রদত্ত সামান্য খাবার খেয়ে অপুষ্টিজনিত বিভিন্ন রোগে বা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে মারা যেতো। ফলে তুলনামূলক বেশি শক্তিশালী হিংস্র ও বুদ্ধিমান মানুষগুলোই টিকে থাকতো। এভাবে লক্ষ লক্ষ বছর চলতে চলতে পৃথিবীতে অপেক্ষাকৃত দূর্বল মানুষগুলোর বংশধর বিলুপ্ত হয়ে যাচ্ছে আর শক্তিশালী হিংস্র ও বুদ্ধিমান মানুষগুলোই টিকে আছে এবং বংশ বিস্তার করে চলছে। বর্তমানে কাল পর্যন্ত মানুষ যেমন হিংস্রতায় শ্রেষ্ঠত্ব অর্জন করছে তেমনি জ্ঞান বিজ্ঞানেও শ্রেষ্ঠত্ব অর্জন করছে। ফলশ্রুতিতে, জিনগত হিংস্রতার করণে মানুষ মানুষকে হত্যা করছে এবং হত্যার উদ্দেশ্যে বিভিন্ন মরণাস্র তৈরি ও ব্যবহার করছে। এর সাথে সাথে জিনগত বুদ্ধিমত্তার কারণে জ্ঞান বিজ্ঞানেও উন্নতির শিখরে আরোহন করছে। এ ধারাবাহিকতায় মানব জাতি দিন দিন আরও হিংস্রতা ও বুদ্ধিমত্তার চরম শিখরে আরোহন করবে এবং এক সময় প্রকৃতির প্রতিশোধে হয়তো ধ্বংস হয়ে যাবে।

    উপসংহার : কালের পরিক্রমায় আদিম কাল থেকে আজ পর্যন্ত মেধা, শক্তি ও সাহস তথা হিংস্রতা দিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে বংশ পরমপরায় যে মানুষগুলো টিকে আছে, তাদের জিনে ঐ বৈশিষ্ট্যগুলো খুবই সক্রিয়। ফলে জিনগত কারণেই দিনে দিনে মানুষের মধ্যে হানাহানি যুদ্ধ-বিগ্রহ বাড়তেই থাকবে। এক সময় মানুষই মানব জাতি ধ্বংসের কারণ হবে।

    গবেষণায়: মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/কবি মিজান বিএসসি)
    বি এস সি (গণিত) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

    1
    3 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার লেখাটি পড়ে একদম অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হলো। মানুষ কেন এত হিংস্র হয়ে উঠছে তার পেছনের এমন বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আগে সেভাবে ভেবে দেখিনি। বর্তমান পৃথিবীর বাস্তবতার সাথে আপনার চিন্তার অনেকখানি মিল খুঁজে পেলাম।

    • আদিম মানুষের বিবর্তন ও টিকে থাকার সংগ্রামের এই গভীর বিশ্লেষণটি পড়ে দারুণ লাগল, কারণ এটি মানুষের স্বভাব ও পরিণতির দিকটি খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। আপনি যদি ভবিষ্যতে মানুষের এই জিনগত প্রবৃত্তি কীভাবে পরিবর্তন করা সম্ভব—এই বিষয়টি নিয়ে আরও কিছু লিখতে চান, তবে তা পাঠকদের জন্য বেশ আকর্ষণীয় হতে পারে।

    • হিংসা ওহিংস্রতা খুবই খারাপ জিনিস।

Skip to toolbar