Profile Photo

খান মোঃ এমদাদুল হক নিসুOffline

  • KhanNisu
  • “উপহার”

    আমিও চাই
    মানুষের ভীড় ঠেলে এসে
    কেউ আমার হাতটি ধরুক,
    লাজ-লজ্জা ভুলে
    গভীর ভালবাসা নিয়ে
    কপালে চুম্বন রেখা আঁকুক।

    এই অগোছালো জীবনটাকে
    নিজের মতো গোছাতে
    আমৃত্যু জড়িয়ে থাকুক,
    ছোট্ট ছেঁড়া ছাতার নিচে
    আমার কাঁধে হাত রেখে
    ভিজে ভিজে পথ চলুক।

    নিঃসঙ্গতার অযুহাতে
    কর্মব্যস্থ আমাকে
    কল দিয়ে বিরক্ত করুক,
    আমার ফেরার প্রতীক্ষায়
    জানালার পাশে বসা
    তার কণ্ঠে গান বাজুক।

    রাতবিরাতে ঘরে ফিরলে
    অভিমানে মুখ ফিরিয়ে
    আমার পাশেই শুয়ে থাকুক,
    ভীষণ জ্বরে কাঁপবো যখন
    কপালে জলপট্টি চেঁপে
    কাঁথার মতো লেপ্টে থাকুক।

    আমার মৃত্যুর পর
    দুফোঁটা অশ্রু ঝরিয়ে
    কবরে একটি ফুল রাখুক,
    তার শেষ উপহারটা
    বুকে চেঁপে রেখে
    অনন্তকালের ঘুম আসুক।

    1
    4 Comments
    • আপনার এই লেখায় একান্ত চাওয়া আর নির্ভরতার যে নিখুঁত ছবি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এমন আবেগী অনুভূতির মতোই আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও ভালোবাসা ও সহমর্মিতার ছোঁয়া দিতে আপনি নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্য করবেন বলে আশা রাখি।

    • বাহ বাহ চমৎকার আপনি এত সুন্দর করে কবিতা লিখেন সত্যি মুগ্ধ হয়ে গেলাম আরও লিখুন আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম শুভকামনা মঞ্চ বন্ধু।

    • আপনার লেখা ‘ছোট্ট ছেঁড়া ছাতার নিচে আমার কাঁধে হাত রেখে ভিজে ভিজে পথ চলুক’ লাইনটা খুব সুন্দর আর ইমোশনাল লাগলো। ভালোবাসার এই চাওয়াগুলো খুব সহজ কিন্তু গভীর, সত্যি দারুণ লিখেছেন আপনি।

Skip to toolbar