Profile Photo

নাহীদ শাহ্Offline

  • mdnahidhasan
  • ওহে পেট পূজারী

    সুন্নত আজ হচ্ছে দাফন, বিদআত সমাদৃত,
    কুফরি অন্তরে বেঁধেছে বাসা, ঈমানি চেতনা মৃত।
    সবাই তো চায় জিন্দা হোক নবীজির সুন্নত,
    তেজোদীপ্ত ঈমানি চেতনা ফিরে পাক উম্মত।

    আপন মতে কোরআন পড়ে গড়ছে নীতিমালা,
    নিজের বেলায় জায়েজ শুধু, অন্যে করলে জ্বালা।

    উম্মত আজ টুকরো টুকরো,কত শতো বিভক্ত,
    পেটপূজারি, পেটের পূজা করবি তুই আর কত?
    দেখ মিলিয়ে, সাহাবিরা ছিলেন কি তোর মতো?

    নোট-ভোট আর ধান্দাবাজির হিসাব-নিকাশ আগে,
    বিনিময় ছাড়া দাওয়াতের কাজের ঘোষণা শুনেই ভাগে।
    লক্ষ টাকার চুক্তি চলে কোরআনের মাহফিলে,
    লৌকিকতার দরবেশি ভাব, হিংসার আগুন জ্বলে।

    লোভ-লালসায় জীবন তোদের হয়েছে কলঙ্কিত,
    পেটপূজারি, পেটের পূজা করবি তুই আর কত?
    দেখ মিলিয়ে, সাহাবিরা ছিলেন কি তোর মতো?

    নূর নবীজির আশিক সেজে, চাপার জোরে দাবি,
    রোজ হাশরে আসল প্রেমিক দেখতে তোরা পাবি ।
    ইসলাম নিয়ে খোঁচা মারে দাজ্জালের ঐ চেলা,
    সকালে হবে পাক্কা মুমিন,কাফির হবে সন্ধ্যাবেলা।

    আসল শুধু হয়েছে দাফন, নকল হয়েছে উন্নত,
    পেটপূজারি, পেটের পূজা করবি তুই আর কত?
    দেখ মিলিয়ে, সাহাবিরা ছিলেন কি তোর মতো?

    লেখক: নাহীদ শাহ্

    1
    1 Comment
Skip to toolbar