Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 2 days, 15 hours ago

    সাইলেন্ট মোডের মানুষ
    কাজী অ্যাডাম

    অনেকদিন ধরে
    আমি নিজের ভেতরের শব্দ
    বন্ধ করে রেখেছি।

    কেউ কাঁদলে
    আমি সান্ত্বনা দিই।
    কেউ ভেঙে পড়লে
    তার পাশে বসি।

    কেউ ভালোবাসা চাইলে
    আমি ভালোবাসার ভাষা বলি।

    শুধু নিজের কষ্টের সময়
    চুপ হয়ে যাই।

    কারণ মানুষ অভ্যস্ত হয়ে যায়
    নিজের ভাঙনকে
    অন্যের সামনে না দেখাতে।

    তবুওআমি জানি,
    আমি শান্ত নই।
    আমি শুধু
    নিজের কান্নাকে
    শব্দহীন করে ফেলেছি।

    খসড়াধ্বনি: দীর্ঘ নীরবতা কি শান্তির লক্ষণ, নাকি কান্নাকে লুকিয়ে রাখার কৌশল?

    4
    5 Comments
    • খুব সুন্দর কথা মালা।উপভোগ করলাম।ধন্যবাদ কবি।

    • “নিজের কান্নাকে শব্দহীন করে ফেলেছি”—এই পঙক্তিটি মনের ভেতরের গভীর একাকিত্বকে খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছে, যা পড়তে গিয়ে নিজের জীবনের কিছু মুহূর্তের কথাও মনে পড়ে গেল। নিজের জমানো কষ্টের কথাগুলো এমন সহজ আর শান্ত ভাষায় তুলে ধরার এই প্রচেষ্টাকে অনেক সাধুবাদ জানাই, আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যান।

    • Kazi Adam, ‘নিজের ভাঙনকে অন্যের সামনে না দেখানো’র যে গভীর সত্যটা আপনি লিখেছেন, তা একদম মনের ভেতর গিয়ে লেগেছে। গ্রুপের অন্যদের লেখাতেও মাঝে মাঝে একটু রিঅ্যাক্ট বা কমেন্ট করে সক্রিয় থাকলে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হবে।

    • নিজের কস্ট নিজেকেই বইতে হয় সারাজীবন অন্যের কাছে বললে উপহাস পেতে হয়।

    • অন্যের কান্না মুছে দিতে দিতে নিজের অশ্রুগুলো নীরবতার অন্ধকারে লুকিয়ে রাখে ক্লান্ত হৃদয়…..🤍🖤

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar