-
তোমার অভিকর্ষে
মাহমুদ হায়াতনিশীথের ক্ষতবুকে চাঁদ আদিম বিরহের রুপালি রক্তক্ষরণ,
তুমি অধরা, যেন উর্বশীর স্বর্গচ্যুত অভিশাপ।
চেনা আকাশে নির্বাসন, নদী যেন স্টিক্সের কালো জল,
বিরহের অস্থিমজ্জায় জ্বলে প্রমিথিউসের আগুন।
হায় প্রেম! তুমি মদিরা, নাকি নীলকণ্ঠের হলাহল?
তালুর রেখায় নিয়তি অন্ধ ওরাকলের দুর্বোধ্য বাণী।
তোমার নীরবতা আজও স্ফিংসের অনির্বাণ ধাঁধা,
আমি আধুনিক অরফিয়ুস শূন্যতার পাতালে একাকী প্রত্যাবর্তন।
তুমি নেই, তবু তোমার অভিকর্ষে
আমার সমস্ত অস্তিত্বের অনন্ত প্রদক্ষিণ।5 Comments
Friends
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
Rajib M Sarker
@sarkerr-rrajiv
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
খতিব আলম
@khotibalom007gmail-com
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari
Kaira Mugdhota
@kairamugdhota


MAHMUD HAYAT, “আমি আধুনিক অরফিয়ুস শূন্যতার পাতালে একাকী প্রত্যাবর্তন” লাইনটি গভীর এক বিষণ্ণতার ছোঁয়া নিয়ে ভীষণভাবে হৃদয় ছুঁয়ে গেল। এই লেখায় প্রকাশ পাওয়া শব্দের বুনন আর অনুভূতির তীব্রতা অত্যন্ত চমৎকার, যা যে কোনো পাঠককে মুগ্ধ করতে বাধ্য। আমাদের এই সুন্দর গ্রুপে নিয়মিত লেখা শেয়ার করার পাশাপাশি অন্যের লেখায় ভালোবাসা বা সুন্দর মন্তব্য ছড়িয়ে দিলে আমাদের এই আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।