-
মানুষের অলংকার
মানিকুল ইসলাম মানিকতুষারশুভ্র হলেই তুমি সুন্দর নও,
ভ্রমরকালো হলেই তুমি কুৎসিত নও।
তোমার সৌন্দর্য তোমার মনে,
তোমার মানবিকতায়,
তোমার সততায়,
তোমার বিবেকে।তোমার অলংকার সোনা- রুপার গহনা নয়,
তোমার নম্রতা- ভদ্রতাই তোমার অলংকার।
যার রং চটে না,
নষ্ট হয় না,
ক্ষয়ে যায় না,
রয়ে যায় যুগান্তর।বাহ্যিক সৌন্দর্য বড় ক্ষণস্থায়ী,
বয়সের সাথে সাথে মলিন হয়ে যায়।
ঋতু বদলের পালাক্রমে বদলে যায়,
ঝরা পাতার মতো ঝরে যায়।
গাছ তার নতুনত্ব ফিরে পায় ঠিকই,
কিন্তু মানুষ জীর্ণ, শীর্ণ হয়ে যায় একাকী।বন্ধুর পৃথিবীতে মনুষ্যত্বই চিরসবুজ,
যার আদি-অন্ত আকাশ সমান।
চিরসবুজই সবার পূজনীয়,
হাজারো কষ্ট দূরে ঠেলে দিও,
মনুষ্যত্বের পথেই জীবন গড়ে নিও।
।। অবসিত ।।9 Comments-
-
-
মানিকুল ইসলাম মানিক, “তোমার সৌন্দর্য তোমার মনে, তোমার মানবিকতায়” – কথাগুলো ভীষণ সত্যি আর দারুণভাবে লিখেছেন আপনি।
কবি: মানিকুল ইসলাম মানিক ১৯৯৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে রাজশাহীর বাগমারা থানার ভরট্ট গ্রামে জন্মগ্রহণ করেন কবি ও সাহিত্যিক মানিকুল ইসলাম মানিক। বর্তমানে তিনি বাগমারা থানার ২নং নরদাশ ইউনিয়নের কুমারপুর গ্রামে বসবাস করছেন। শৈশব থেকেই সাহিত্য ও কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে তিনি নিয়মিত কবিতা লেখা শুরু করেন। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, মানবিকতা, বিরহ ও জীবনের নানা অনুভূতি নান্দনিকভাবে ফুটে ওঠে। সহজ-সরল ভাষা, আবেগঘন প্রকাশভঙ্গি এবং জীবনঘনিষ্ঠ ভাবনা তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে বি.এ. (সম্মান), এম.এ. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন। তাঁর লেখা বিভিন্ন সাহিত্য পত্রিকা, সাময়িকী ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলা কবিতার জগতে নিজস্ব কাব্যভাষা ও সৃষ্টিশীলতার মাধ্যমে অবদান রাখা এবং পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়াই তাঁর সাহিত্যিক প্রত্যাশা।
Friends
সালমান সাদিক
@salmansadique
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Prasun Kumar Dey
@prasunkumardey
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Kaira Mugdhota
@kairamugdhota
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Jannatun Nur
@jannatun-nur
Mehedy Hasan
@mehedyhasan
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian


মানিকুল ইসলাম মানিক, মনের গভীর থেকে উঠে আসা মানবিকতার এই সুরটি সত্যিই অতুলনীয় এবং প্রতিটি পংক্তি পাঠকের হৃদয়ে এক সুন্দর ইতিবাচক ছাপ ফেলে যায়। এমন চমৎকার রচনার পাশাপাশি আপনি যদি গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত ভালোবাসা ও মতামত শেয়ার করেন, তবে আমাদের এই সাহিত্য আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।