Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • সাদা পাঞ্জাবির দাগ
    মিহির চৌধুরী ইমন

    বাহ্! কী চমৎকার দেশপ্রেম—
    সাদা পাঞ্জাবিতে
    বিন্দুমাত্র দাগ নেই,
    অথচ ইতিহাসের আয়নায় মুখ লুকানোর ঠাঁই নেই!

    কালিমা পড়লেই মুসলিম হওয়া যায় না,
    যদি ঈমান না থাকে;

    দেশপ্রেমের বুলি আওড়ালেই
    দেশপ্রেমিক
    হওয়া যায় না,
    যদি বিবেকের কাঠগড়ায় নিজেকেই অপরাধী লাগে।

    দেশপ্রেমহীন শিক্ষা,বিবেকহীন জ্ঞান—
    দেশ ও জাতির বুকে এক বিষাক্ত ক্ষতচিহ্ন।

    5
    5 Comments
    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় বিবেকের প্রতি যে কঠিন ও সাহসী আহ্বান ফুটে উঠেছে তা সত্যিই দারুণ, তাই এমন গভীর অনুভূতির বহিঃপ্রকাশ নিয়মিত চর্চার মাধ্যমে চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।

    • দুর্দান্ত লিখেছেন কবি

    • মিহির চৌধুরী ইমন, আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে— “দেশপ্রেমহীন শিক্ষা, বিবেকহীন জ্ঞান— দেশ ও জাতির বুকে এক বিষাক্ত ক্ষতচিহ্ন।” বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কথাগুলো একদম সত্যি মনে হলো। আপনি কি মনে করেন আমাদের চারপাশের মানুষগুলো আসলেই এই অনুভুতিটুকু বুঝতে পারছে?

    • শিক্ষা আর জ্ঞান যদি বিবেক জাগাতে না পারে, তবে তার মূল্য কোথায়…………… দুর্দান্ত লিখেছেন!

    • পরিচয়ের বাহ্যিক শুভ্রতা নয়, বিবেকের নির্মলতাই সত্যিকারের দেশপ্রেমের শেষ পরিচয়…..🤍🖤

Skip to toolbar