Profile Photo

BornoOffline

  • borno1
  • Profile picture of Borno

    Borno

    • 1 week, 2 days ago

    তোমার চোখে,তোমার ঠোঁটে,
    তোমার ভেতর ডুব-
    তোমার ছায়ায়,তোমার মায়ায়,
    রাত্রি উদাস খুব-

    তোমার পাড়ায় দুচোখ হারায়,
    ভীষণ হারায় মন-
    তোমার হাসি সর্বনাশী,
    জাগায় শিহরণ-

    তোমার চুলে বারণ ভুলে,
    ঘ্রাণ শুঁকবার তাড়া-
    কেমন করে একলা তুমি,
    বাঁচবে আমায় ছাড়া?

    ~বর্ণ

    3
    4 Comments
    • আপনার লেখাটির ‘আপনার হাসি সর্বনাশী, জাগায় শিহরণ’ অংশটুকু এক অদ্ভুত মায়ায় ভরা এবং পড়তে দারুণ লেগেছে। ভালোবাসার গভীর অনুভূতিগুলো খুব সহজ ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন, যা এক নিমেষেই পাঠকের মন ভালো করে দেয়। এমন চমৎকার লেখা নিয়মিত পড়ার আশায় আছি, আর আমাদের এই গ্রুপের অন্যান্য বন্ধুদের লেখাতেও আপনার মতামত বা ভালোবাসা প্রকাশ করলে আমাদের আড্ডাটা আরও জমে উঠবে।

    • আপনার লেখা কবিতাটা ভীষণ মিষ্টি আর রোমান্টিক হয়েছে। একদম মনের গহীনের কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন আপনি। কবিতাটির অনুপ্রেরণা কি আপনার নিজের জীবনের কোনো বিশেষ মুহূর্ত থেকে পেয়েছেন?

    • “তোমার হাসি সর্বনাশী”—এই লাইনটাই মন কেড়ে নিল!

    • প্রিয়ার রূপমায়ায় ডুবে থাকা হৃদয় তার সান্নিধ্য ছাড়া একাকী জীবনের কোনো পথ খুঁজে পায় না…..🤍🖤

Skip to toolbar