Profile Photo

BornoOffline

  • borno1
  • Profile picture of Syed Farah

    Syed Farah and Profile picture of BornoBorno are now friends

    Profile Photo
    Syed Farah
    @syedfarah
  • এই শহরের থমকে থাকা
    দেয়ালগুলো জানে,
    মনের ভেতর জমতে থাকা
    খেয়ালগুলো জানে,
    ব্যস্ত সড়ক-ব্যস্ত গাড়ির
    বহরগুলো জানে,
    রাতদুপুরে চুপটি থাকা
    নহরগুলো জানে,
    একলা দুপুর,একলা রাতের
    শূন্যতারা জানে –
    প্রেমহীনতার মানে,

    উষ্ণ আকাশ-উষ্ণ রোদের
    উত্তাপেরা জানে-
    আর্তনাদের মানে,
    রোজ কতটা কান্না জমে
    নিছক অভিমানে।

    এই শহরের পাড়ায় পাড়ায়
    প্রেমহীনতার পা…Read More

    1
    3 Comments
    • Borno, আপনার লেখনীর ছন্দে শহরের নিঃসঙ্গতা এবং একাকীত্বের যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি পঙ্ক্তিতে অনুভূতির যে নিবিড়তা আপনি ফুটিয়ে তুলেছেন, তা ধরে রেখে আপনি আরও সুন্দর সব সৃষ্টির মাধ্যমে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • Borno, আপনার লেখা ‘রোজ কতটা কান্না জমে নিছক অভিমানে’ লাইনটা একদম মনের গহীনের কথাগুলো ছুঁয়ে গেল।

    • আপনার লেখা অসাধারণ হয়েছে এভাবেই লিখতে থাকুন।

  • নহর জানে,শহর জানে,
    কুহক পাখির বহর জানে,
    জানে সন্ধ্যাতারা-
    এই ছেলেটা আড়াল হলে,
    দিব্যি তোমার চলবে তাকে ছাড়া।

    ~বর্ণ
    Comment plz…

    1
    3 Comments
    • Borno, প্রতিটি লাইনে অব্যক্ত এক গভীর অভিমান এবং চারপাশের নিস্তব্ধতাকে এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে পাঠক অনায়াসেই সেই আবেগের সাথে একাত্ম হয়ে যান, তাই আপনি নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি আমাদের উপহার দিতে থাকুন।

    • আপনার লেখাটা বেশ মায়াবী, শেষ লাইনটার গভীরতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

    • না আমি চাই না ছেলেটা চোখের আড়াল হোক।

  • খানিক তুমি সুখতারা হও মেয়ে,
    আমি তোমার রাত্রি হয়ে থাকি।
    খানিক তুমি মেঘ হয়ে যাও মেয়ে,
    আমি তোমার যাত্রী হয়ে থাকি।

    ~বর্ণ
    কেমন লাগলো প্লিজ বলবেন সবাই

    3 Comments
    • আপনার লেখা “খানিক তুমি মেঘ হয়ে যাও মেয়ে, আমি তোমার যাত্রী হয়ে থাকি” অংশটি অসম্ভব মায়াবী ও গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। চমৎকার সব উপমার বুননে সাজানো এই লেখাটি নিয়মিত চর্চা অব্যাহত রাখলে ভবিষ্যতে আরও অনেক সুন্দর সৃষ্টি আমাদের উপহার দিতে পারবেন বলে আশা রাখি।

    • Borno, আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “আমি তোমার যাত্রী হয়ে থাকি” লাইনটা ভীষণ মায়াবী। শব্দ চয়নগুলো একদম অন্যরকম একটা প্রশান্তি দেয়। এমন আরও লেখা আপনার কাছ থেকে পাওয়ার অপেক্ষায় রইলাম।

  • Profile picture of অমিত

    অমিত and Profile picture of BornoBorno are now friends

    Profile Photo
    অমিত
    @amitroy
  • Profile picture of Borno

    Borno changed their profile picture

    2
    2 Comments
  • ভালোবাসি-খুব বেশি
    ~বর্ণ

    হলে অভিমান হোক
    হলে হোস নির্বাক,
    তবু বাঁকিয়েই চোখ
    তুই তাকিয়েই থাক।

    হলে অমানিশা হোক
    তবু জ্বেলে রাখ মন,
    শুধু চোখাচোখি হোক
    হলে হোকনা মরণ।

    বর্ণ

    3
    4 Comments
    • ‘তবু বাঁকিয়েই চোখ, তুই তাকিয়েই থাক’—এই পঙক্তিটির গভীর আবেগ এবং অভিমানে ভরা সুরটি খুব সুন্দরভাবে মনের ভেতর দোলা দিয়ে যায়। আপনি যদি গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্টের মাধ্যমে উৎসাহ দেন, তবে আমাদের এই আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো। শব্দের গাঁথুনিগুলো একদম মনের ভেতরে গেঁথে যাওয়ার মতো। ভালোবাসার এমন গভীর অনুভূতি প্রকাশ করার ধরনটা সত্যিই অসাধারণ।

    • অল্প কথায় এত মায়া আর মিষ্টি আবদার, দারুণ লাগলো!

    • অভিমান আর অন্ধকার পেরিয়েও প্রিয় চোখের একটুখানি টানেই প্রেম মৃত্যুকেও আলিঙ্গন করতে শেখে…..🤍🖤

  • ওইযে তোমার চোখ
    চোখের ভেতর মায়া,
    তাইতো শুধু বুকের ভেতর
    তোমার নামের ছায়া।

    ~বর্ণ

    2
    5 Comments
    • Borno, আপনার লেখা ‘চোখের ভেতর মায়া’ অংশটি এক গভীর আবেগের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে যা পাঠকের হৃদয়ে মৃদু দোলা দিয়ে যায়। প্রকৃতি কিংবা শরতের মেঘ যেমন মনের অজান্তে ছায়া ফেলে, আপনার এই কথামালাও ঠিক তেমনি এক সুন্দর স্নিগ্ধতায় পূর্ণ। অন্য সদস্যদের লেখার নিচে আপনার ভালোবাসা বা মতামত জানাতে পারেন, এতে আমাদের এই পুরো আঙিনাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • আপনার লেখাটা বেশ মায়াবী আর মিষ্টি একটা অনুভূতি তৈরি করল মনে।

    • চোখের মায়া থেকে বুকের ভেতর নামের ছায়া—ভীষণ মিষ্টি!

    • চোখের মায়ায় আবিষ্ট হৃদয় প্রিয় মানুষের স্মৃতিছায়ায় নীরবে ভালোবাসার ঠিকানা খুঁজে পায়…..🤍🖤

  • তোমার চোখে,তোমার ঠোঁটে,
    তোমার ভেতর ডুব-
    তোমার ছায়ায়,তোমার মায়ায়,
    রাত্রি উদাস খুব-

    তোমার পাড়ায় দুচোখ হারায়,
    ভীষণ হারায় মন-
    তোমার হাসি সর্বনাশী,
    জাগায় শিহরণ-

    তোমার চুলে বারণ ভুলে,
    ঘ্রাণ শুঁকবার তাড়া-
    কেমন করে একলা তুমি,
    বাঁচবে আমায় ছাড়া?

    ~বর্ণ

    3
    4 Comments
    • আপনার লেখাটির ‘আপনার হাসি সর্বনাশী, জাগায় শিহরণ’ অংশটুকু এক অদ্ভুত মায়ায় ভরা এবং পড়তে দারুণ লেগেছে। ভালোবাসার গভীর অনুভূতিগুলো খুব সহজ ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন, যা এক নিমেষেই পাঠকের মন ভালো করে দেয়। এমন চমৎকার লেখা নিয়মিত পড়ার আশায় আছি, আর আমাদের এই গ্রুপের অন্যান্য বন্ধুদের লেখাতেও আপনার মতামত বা ভালোবাসা প্রকাশ করলে আমাদের আড্ডাটা আরও জমে উঠবে।

    • আপনার লেখা কবিতাটা ভীষণ মিষ্টি আর রোমান্টিক হয়েছে। একদম মনের গহীনের কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন আপনি। কবিতাটির অনুপ্রেরণা কি আপনার নিজের জীবনের কোনো বিশেষ মুহূর্ত থেকে পেয়েছেন?

    • “তোমার হাসি সর্বনাশী”—এই লাইনটাই মন কেড়ে নিল!

    • প্রিয়ার রূপমায়ায় ডুবে থাকা হৃদয় তার সান্নিধ্য ছাড়া একাকী জীবনের কোনো পথ খুঁজে পায় না…..🤍🖤

Skip to toolbar