Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • চিঠি—৩
    মিহির চৌধুরী ইমন

    প্রিয়তমেষু,
    তুমি শুধু হেসে ওঠো,
    বিষণ্নতা তোমার মুখে বড্ড বেমানান লাগে।
    তোমার সামান্য মনখারাপও আমার হৃদয় ছুঁয়ে যায়,
    আর তোমার একটুখানি হাসিতেই খুঁজে পাই
    আমার অনুভূতির পরম তৃপ্তি।

    তোমার হাতের স্নিগ্ধ স্পর্শে আমার ক্লান্ত
    পৃথিবীর বুকে
    নেমে আসে একফালি প্রশান্ত বিকেল—
    যেন সমস্ত বিষাদ পেরিয়ে
    আমার অস্তিত্ব ফিরে পায় তার একান্ত আশ্রয়।

    ২২/৯/২৬ইং

    4
    4 Comments
    • মিহির চৌধুরী ইমন, লেখাটা পড়ে খুব শান্তি পেলাম। আপনার শব্দগুলো অনেক সুন্দর আর বেশ গভীর। এমন স্নিগ্ধ একটা লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ।

    • প্রিয় মানুষের একটুখানি হাসিতে নিজের সমস্ত ক্লান্তি ভুলে যাওয়ার অনুভূতিটা কী সুন্দর!

    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখাটিতে ‘তোমার হাতের স্নিগ্ধ স্পর্শে আমার ক্লান্ত পৃথিবীর বুকে নেমে আসে একফালি প্রশান্ত বিকেল’ পঙ্‌ক্তিটির মতো চমৎকার সব আবেগী অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যায় এবং আশা করি আপনি আপনার এই সুন্দর ও মায়াময় লেখনী অব্যাহত রাখবেন।

    • প্রিয়জনের হাসি আর স্নিগ্ধ স্পর্শেই ক্লান্ত হৃদয় বিষাদের ওপার থেকে শান্তির ঘরে ফিরে আসে…..🤍🖤

Skip to toolbar