-
নিষিদ্ধ বসন্ত
মাহমুদ হায়াততুমি বলেছিলে, তোমার শরীরে ঋতুরা
কেমন যেন পথ ভুলে যায়।
প্রেম কি কখনো নিখুঁত ভাস্কর্যের নাম?
তোমার বুকে মুখ রাখলে জোয়ার ওঠে আদিম সমুদ্রে,
ঠোঁটে ঠোঁট রাখলে রাত জ্বলে ওঠে নিষিদ্ধ নক্ষত্রের মতো।
পৃথিবী পুড়ুক যুদ্ধে, তোমার দুঃখ আমার কাছে নদী,
তোমার অপূর্ণতা ছুঁয়ে দিতে চাই বৃষ্টির গোপন মমতায়।
তোমাকে চাই, যেন তৃষ্ণার কাছে নতজানু মরুভূমি,
শরীরের ভেতর শরীর খোঁজে হারানো কোনো জন্ম
তোমার উষ্ণতায় প্রেম জাগুক,
কামনা ফুটুক রক্তজবা হয়ে।9 Comments-
-
আপনার এই সৃষ্টিতে আবেগের গভীর প্রকাশ আর শব্দ চয়নের নিপুণতা সত্যিই মুগ্ধ করার মতো। প্রতিটি পংক্তিতে যে তীব্র অনুভূতির ছোঁয়া রয়েছে, তা পাঠককে মুহূর্তের জন্য অন্য এক ভুবনে নিয়ে যায়। চমৎকার এই ভাবনার ধারা বজায় রেখে আপনি কলম চালিয়ে যান, আপনার লেখাগুলো এভাবেই আমাদের আরও অনেক সুন্দর অভিজ্ঞতার মুখোমুখি করুক।
-
Friends
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
Rajib M Sarker
@sarkerr-rrajiv
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
খতিব আলম
@khotibalom007gmail-com
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari
Kaira Mugdhota
@kairamugdhota


নিষেধের অন্ধকারে দেহ ও মনের আকুল মিলনে প্রেম এক উষ্ণ, অগ্নিময় বসন্তের জন্ম দেয়…..🤍🖤