-
চাঁদের জোছনা
ফরিদুল ইসলামচাঁদের সিঁড়ি বেয়ে আমরা আনবো চাঁদের আলো,
মুঠোয় ভরা জোছনা দিয়ে দূর হবে সব কালো।
নদীর জলে রুপালি ঢেউ ছড়াবে মিষ্টি হাসি,
স্নিগ্ধ হাওয়ায় জুড়িয়ে দেবো ধরণী রাশি রাশি।ঘুমিয়ে পড়া প্রহর জুড়ে ফুটবে হাজার তারা,
পথ হারাতে দেবে না তো চাঁদের ইশারা।
দুঃখ যত মেঘের মতো মিলিয়ে যাবে দূরে,
সুখের গান বাজবে মনে আপন মধুর সুরে।নিঝুম রাতে বুক ভরে নেব শীতল পরশ খানি,
সবুজ ঘেরা চাঁদপুর আমার শান্ত নদীর টানি।
জোছনা ধারায় মুছে যাক সব দুঃখ যত গ্লানি,
নতুন একটি সকাল আনুক আশার অমর বাণী।জ্ঞানগরিমায় জড়িয়ে থাকে চাঁদপুরের কোলখানি
জোছনা রাতে সোহাগভরে দেয় কেবল হাতছানি।
চাঁদের মতো জোছনা বিলায় প্রিয় এই চাঁদপুর
নদীর বাঁকে সুখের হাসি সাধের ইলিশে ভরপুর।5 Comments
Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
সালমান সাদিক
@salmansadique
মো: নাজমুল আখতার
@faith
TOUHIDUL ISLAM
@touhidulislam
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
Tariqul Sazzib
@tariqulsazzib
Shohel Nawaz
@shohel-nawaz
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari


আপনার এই লেখায় ‘মুঠোয় ভরা জোছনা দিয়ে দূর হবে সব কালো’—এই লাইনটি ভীষণ মায়াবী এবং এটি আমাদের মনের জমে থাকা ক্লান্তি ধুয়ে দেওয়ার অনুভূতি জাগিয়ে তোলে। চাঁদপুরের শান্ত নদী আর রূপালি জোছনার মিতালি বর্ণনার মাঝে আমাদের প্রিয় প্রকৃতির এক অনন্য সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, যা হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়। আপনি যদি ভবিষ্যতে প্রকৃতির এই স্নিগ্ধতাকে আরো একটু বিস্তৃতভাবে বর্ণনা করেন, তবে সেটি পাঠককে এক ভিন্ন জগতের স্বাদ দেবে। নিয়মিত লিখে যান, আপনার সৃজনশীলতা আমাদের মাঝে এভাবেই আলো ছড়াতে থাকুক।