-
রঙমঞ্চের রাজনীতি
~ শরীফ এমদাদ হোসেনরাজধানীর মাঝখানে বিশাল রঙমঞ্চ
সেখানে প্রতিদিন নাটক হয়—নতুন মুখ, নতুন প্রতিশ্রুতি, নতুন পতাকা।
তবে দর্শকরা জানে চরিত্রগুলো পুরোনো, শুধু কস্টিউম বদলায়।একদিন পাহাড় নড়ে উঠল!
মানুষ চমকে গেল, বলল, “সুবহানাল্লাহ! প্রকৃতি বদলে যাচ্ছে।”
কিন্তু এক বৃদ্ধ হাসলেন আর হাদীসের বানী উচ্চারণে বললেন, “পাহাড় নড়লে বিশ্বাস করো, মানুষ বদলেছে এ কথা শুনলে বিশ্বাস করো না।”দেখা যায়—
রাজনীতির অভিনেতারা একদিন ন্যায়বিচারের চাদর পরে, পরেরদিন স্বৈরাচারের কোট গায়ে তোলে
তাদের মুখে ভাষণ, হৃদয়ে হিসাবের খাতা
পদ না পেলে আদর্শ, পদ পেলে জাতির উন্নয়ন
তাদের মুখে জনগণের সেবা
আর পকেটে জনগণের করের টাকা।তারা বদলায় দল, বদলায় স্লোগান, বদলায় সেলফির পটভূমি—কিন্তু বদলায় না অন্তরের সেই ক্ষুধা
যে ক্ষুধা ক্ষমতার, সম্মানের, দখলের, লুটপাট আর পাচারের
তারা শুধু গিরগিটি নয়, রাষ্ট্রনীতির রঙমিস্ত্রি
নিজেদের চামড়ায় রঙ লাগায়, তারপর জনগণকে বোঝায়, দেখো, আমি এক নতুন মানুষ!তাদের রঙের গন্ধে এখন বাতাস ভারী
কেউ প্রতিবাদ করলে বলে সে দেশদ্রোহী!
তারা যে দলের পতাকা তুলে ধরে
সেটা আসলে শুধু রঙ বদলানো চাদর
যার নিচে লুকিয়ে থাকে পুরোনো স্বভাব,পুরোনো লোভ, পুরোনো অমানবিকতা।তবু মঞ্চের কোণে কিছু মানুষ থাকে নীরব
তারা পাহাড়ের মতো, না নড়ে, না দোলে
তারা বলে, “আমরা মাটি হতে এসেছি, মাটিতেই ফিরে যাবো, রঙ বদলে মিথ্যে হতে যাবো না।”4 Comments-
আপনার এই লেখায় রঙমঞ্চের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতার এমন নির্মম ও স্পষ্ট চিত্র ফুটে উঠেছে যে তা পাঠককে গভীরভাবে ভাবিয়ে তোলে। মঞ্চের চরিত্রগুলোর রূপ বদলানোর বর্ণনা ও শেষ স্তবকে থাকা স্থির পাহাড়ের উপমাটি এক অসাধারণ অনুভূতির জন্ম দিয়েছে। আপনি চাইলে পরবর্তীতে অভিনয়ের আরও সূক্ষ্ম কিছু অভিব্যক্তি জুড়ে দিতে পারেন, তবে বর্তমানের এই গভীর পর্যবেক্ষণটুকু সত্যিই প্রশংসার দাবি রাখে।
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, সত্যি খুব বাস্তবসম্মত এক চিত্র ফুটিয়ে তুলেছেন। রাজনীতির এই রঙ বদলানোর খেলাটা দিনশেষে সাধারণ মানুষের ওপরই যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, সেটা দারুণভাবে ফুটিয়েছেন। আচ্ছা, এই রঙমঞ্চের আড়ালে থেকে সাধারণ মানুষ হিসেবে আমরা আসলে পরিবর্তনের আশাটা ঠিক কতটুকু করতে পারি বলে আপনার মনে হয়?