Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • চিঠি–৫
    মিহির চৌধুরী ইমন

    প্রিয়তমেষু,
    তোমার চুলের দিকে তাকালে মনে হয়,
    এই বুঝি শরৎ তার সমস্ত শুভ্রতা দিয়ে
    আঁকছে জলছবি।

    আর তোমার এলোমেলো চুলের ভাঁজে ভাঁজে
    ছড়িয়ে পড়ে নতুন কলির গন্ধ—
    যেন ঋতুর অজান্তেই কোথাও বসন্ত এসে গেছে।

    তোমাকে ভাবলেই বুঝি,আমার ভেতরেই ঋতু বদলায়—
    শরতের শুভ্রতাতেও তখন বসন্তের কোমলতা জেগে ওঠে।

    ৫/১০/২৬ইং

    3
    5 Comments
    • “এই বুঝি শরৎ তার সমস্ত শুভ্রতা দিয়ে আঁকছে জলছবি”—লাইনটি পড়ার সময় আমার মনে হয়েছে যে, খুব সুন্দর একটি দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আপনার এই লেখনীর আবেগ ও প্রকৃতিকে অনুভব করার ক্ষমতা সত্যিই মুগ্ধ করার মতো। এমন চমৎকার সব লেখা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের গ্রুপের সবার লেখাগুলোতে লাইক বা সুন্দর মন্তব্য করে সক্রিয় থাকার অনুরোধ রইল।

    • প্রেম বোধহয় এমনই—প্রকৃতির ঋতু না বদলালেও মনের ভেতর বসন্ত এসে যায়।

    • তোমার উপস্থিতিতে শরতের শুভ্রতা আর বসন্তের সুবাস মিশে প্রেমিকের অন্তরে নিত্যনতুন ঋতুর জন্ম নেয়…..🤍🖤

    • আপনার লেখা এই “শরতের শুভ্রতাতেও তখন বসন্তের কোমলতা জেগে ওঠে” লাইনটা ভীষণ চমৎকার লেগেছে। অনুভূতিগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন আপনি।

Skip to toolbar