-
প্রথম প্রহর
সেদিন আচমকাই সামনে দাঁড়ালে
কত দিন পর, মনে পড়ে কি তোমার?
সেই নির্জন দুপুর কোলাহল মুক্ত শহর
ঠিক আগের মত, যেন ভয় ডর হীন তুমি!
খোলা চুল,নীল শাড়ি, উচ্ছৃঙ্খল চোখ
যেন পুর একাদশী,ভাবনাটা, ওখানেই আছে।
শুধু সেই সময়, সেই অনুভুতি, সীমাহীন দূর।
চোখে চোখ পরতেই সামলে নিলে নিজেকে,
যেন ঢেউ হীন নদীর ভিতরে ক্লান্ত নৌকার মাঝি
একাকী পাড়ি দিতে হবে বহু বাকী পথ নির্জনে।
যেন দলছুট মায়াবী সদ্য ফোটা হাঁসের ছানা
পালাবার পথ নেই তবুও ছুটতে হবে, ছুটতে হয়।
পায়ের নিচে কৃষ্ণচুড়ার ঝরা বাসি ফুল
বরাবরেই মতই আলতা রাঙ্গা পা, সীমাহীন দৃষ্টি
যেন কোন দিনই শেষ হবে না,শেষ হবার নয়!
by Eqbal4 Comments
Friends
তুবা
@zariyaat
ashraful alom
@ashrafulalom
Abbas Ali
@abbasali
শারমিন আক্তার
@sarmin
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Md Sojib Ahmeed
@mdsojibahmeed
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751
Drako Shajib
@drako



পুরোনো প্রিয় মুখের আকস্মিক উপস্থিতিতে থমকে যাওয়া হৃদয় স্মৃতি আর দূরত্বের দীর্ঘ পথেও তার মায়া বয়ে চলে…..🤍🖤