-
সে কবি নয়
এইচ আই হামিদযে নক্ষত্র নয়, সে কবি নয়।
তুমি জাগ্রত,সুপ্ত নাকি বিলুপ্ত আগ্নেয়গিরি?
তুমি ঘুমন্ত মাউন্ট ফুজি,
নাকি মউনা লোওয়া ? যার জ্বালামুখে অনুক্ষণ
আলোর ঝলকানি,
নাকি লুপ্ত কিলিমাঞ্জারো যার জ্বালামুখ
হয়ে গেছে আজ পচা জলের ভাগাড়।সত্য যদি সুপ্ত থাকে
চাপা পড়া ঘাসের মতন।
ভয়ে যদি মাথা লুকায় কবি,
ভীত সন্ত্রস্ত শামুক কিংবা কচ্ছেপের মত।
তবে আইফেল টাউয়ারের শীর্ষচূড়া
ছুঁয়ে যাবে পচা কুবিশ্বাস
কিংবা নর্দামার নোংরা পঙ্কিল পানি।স্বার্থান্ধ ধর্মান্ধ কিংবা ধূর্ত ধরুন্ধর
সে বড় জোর গ্রহ কিংবা গ্রহাণু,
প্রদীপ্ত নক্ষত্র সে কোন দিনই নয় ।
নক্ষত্রের আছে নিজস্ব আলো
কবির আছে নিজস্ব পথ,
যে নক্ষত্র নয়, সে কবিও নয়।5 Comments-
এইচ আই হামিদ, আপনার লেখাটি আগ্নেয়গিরি ও নক্ষত্রের উপমায় সত্যের অনুসন্ধান এবং কবির দায়িত্ববোধকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। ভাবনার গভীরে গিয়ে নিজস্ব আলোর পথ খুঁজে পাওয়ার এই আহ্বানটি সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক। আপনি শব্দের নিপুণ বুননে এমন গভীর সত্যকে তুলে ধরেছেন, যা যে কোনো পাঠককে নতুন করে ভাবতে শেখাবে; আপনার লেখনী চলুক আরও অনেক দূর।
Friends
Burhanuddin
@burhanuddin
Srijon Media
@srijonmedia
Ruma Hossain
@rumahossain
কাতেব.জুনাইদ
@md-zunaidahamed-123
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
Faruque Ahmed Sarkar
@faruqueahmedsarkar
তানজিদা তানি
@tanjidatani
মুসাফফা রুকা মনি
@marjukamahmud
Siddique bakar
@siddiquebakar


খুব ভালো লিখেছেন কবি।