-
গল্পের নাম: সীমানার বড়াই
কবি মিজান পঞ্চায়েতএকদা নিশ্চিন্ত পুর নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজার নাম ছিল অচিন্ত সেন গুপ্ত। রাজার সেনাপতির নাম ছিল নির্ভীক পঞ্চায়েত। রাজার রাজবাড়ির নাম ছিল চান্দিশ করা সেনরাজ বাড়ি। আজও সে রাজ বাড়ি জীর্ণ শীর্ণ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে। রাজবাড়ির অনতিদূরেই ছিল সেনাপতির বাড়ি। সেনাপতি ছিল পঞ্চায়েত বংশের লোক।
সেনাপতির শখ ছিল কুকুর পোষা। তার পালিত কুকুরের নাম ছিল রাজবাবু। যেমন সেনাপতি তেমনই তার কুকুর। অত্র অঞ্চলে রাজবাবুর জুড়ি নেই। খুব শক্তিশালী ও শিকারী এ কুকুরের সুনাম রাজার নিকট ও অজানা ছিল না। তাই রাজা শিকারে যাওয়ার সময় সেনাপতিকে কুকুরটিকে সাথে নিতে বলতেন। শিকার তাড়িয়ে আনতে কুকুরটি সহযোগিতা করত।
একদিন শিকার থেকে ফেরার পথে এক গ্রামের উপর দিয়ে যাচ্ছিলেন । এমন সময় পাশের বাড়ি থেকে একটি কুকুর বের হয়ে ঘেউ ঘেউ করে রাজবাবুকে ধমক দিতে লাগলো। ধমক খেয়ে রাজবাবু লেজ গুটিয়ে সেনাপতির গা ঘেঁষে চলতে লাগলো। সে কুকুরটি ছিল রাজবাবুর তুলনায় নিতান্তই দূর্বল। এ দৃশ্য দেখে রাজাতো হতবাক! রাজা সেনাপতিকে ডেকে বলল, “সেনাপতি তোমার রাজবাবুর কি হল যে একটা সাধারণ কুকুরের ভয়ে ভীত হয়ে গেল।” জবাবে সেনাপতি বলল, “রাজা মশাই, আমার রাজবাবু ভয়ে ভীত হয়নি। ঐ কুকুরটি তার নিজ বাড়ির সীমানায় থেকেই ঘেউ ঘেউ করছে। সেটি কিন্ত নিজের শক্তির ভরসায় সাহস দেখায় নি, বিপদে পড়লে মনিব এসে তাকে সাহায্য করবে এ ভরসায় সীমানায় থেকে সাহস দেখিয়েছে। কুকুর হলেও আমার রাজবাবু ব্যাপারটি বুঝে। তাই সে ঐ কুকুরটিকে আক্রমন করে নি। দূর্বলেরা শুধুমাত্র আপনজনের ভরসায় নিজ সীমানার মধ্যে থেকেই শক্তি দেখায়। মহারাজ একেই বলে সীমানার বড়াই।” ব্যাপারটি বুঝতে পেরে রাজা খুব খুশি হলেন এবং সেনাপতিকে একশ মোহর পুরস্কার দিলেন।4 Comments-
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান পঞ্চায়েত), আপনার এই লেখায় সীমানার ভেতরের অকৃত্রিম সাহস আর মর্যাদাবোধের দারুণ এক প্রতিফলন খুঁজে পেয়েছি। কোনো কোনো প্রাণীর স্বভাবের মধ্য দিয়ে এমন গভীর জীবনদর্শন তুলে ধরার বিষয়টি দারুণ লেগেছে, যা অনেকটা আমাদের লোককথার গল্পের মতো হৃদয় ছুঁয়ে যায়। আপনার এই লেখনী শৈলী যেন আরো বিকশিত হয়, সেই শুভকামনা রইল এবং আরও এমন চমৎকার সব লেখা আমাদের উপহার দেবেন।
Friends
Md Ramjan Ali
@mdramjanali
Prasun Kumar Dey
@prasunkumardey
Mehedy Hasan
@mehedyhasan
নাজমুল হাসান সাকিব
@publiconline
সিরাজুল ইসলাম
@sherajulislam
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy


নিজের সীমার ভেতর পরের শক্তির ভরসায় গর্জন করা দুর্বলের সাহস শেষমেশ কেবল আত্মপ্রবঞ্চনাই হয়ে থাকে…..🤍🖤