Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • ছোট গল্প :: নেকাব
    কবি মিজান পঞ্চায়েত

    বাসার চাদে বসে বসে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। কি অপরূপ পূর্ণিমার শশী! মিষ্টি সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে। পলকহীন দৃষ্টিতে আনমনা হয়ে দেখছি। হঠাৎ, ভরা যৌবনের সুন্দরী শশী, এক টুকরো মেঘ দিয়ে তার মুখ ঢেকে নিলো। আমি হতভম্ব হয়ে গেলাম। ভাবছি, সে কেন এমন করলো! তবে কি আমার কামনীয় দৃষ্টিতে সে লজ্জা পেয়ে মুখ ঢেকে নিলো ?
    আসলে আমারই দোষ, আমার চোখ দুটি এমনই। প্রকৃতি,নারী আর পূর্ণিমার শশী দেখলেই চোখ দুটি কামনীয় হয়ে উঠে। পলক পেলতেই ভুলে যায়। অনেক বার শাসিয়েছি আঁখি যুগলকে। বড্ড বেহায়া, শাসন-বারণ কিচ্ছু মানে না।

    আমি যখন র্নিলজ্জ আখি দুটিকে বকে যাচ্ছিলাম, ঠিক তখন, শশী মিষ্টি হেসে বললো, ওদেরকে বকছো কেন মিছে? ওদের কোন দোষ নেই। সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়াই প্রকৃতির নিয়ম। ওদের কাজ ওরা করবে, আর আমাদের কাজ আমরা করবো। আমি আবার হতভম্ব হয়ে গেলাম। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম- তুমিতো একজন, তোমরা আবার কারা? শশী বললো, এই যে আমি আর পৃথিবীর নারীরা। পূনরায় জিজ্ঞাসিলাম- আচ্ছা বলতো, তোমারা কি কাজ করবে? শশী লাজুক হেসে বললো, বুঝো না বোকা! নেকাব পরে নিবো। ঐ যে একটু আগে যা করেছিলাম। এক টুকরো মেঘ দিয়ে নেকাব পরে নিয়েছিলাম। ব্যাস, কুদৃষ্টি থেকে বেঁচে গেলাম। নেকাবেই আমরা নিরাপদ। আমি অবাক বিস্ময়ে শুনলাম আর ভাবলাম, সত্যিই তো !

    3
    4 Comments
    • চাঁদের লাজুক আড়ালে সৌন্দর্য আর সংযমের মিলনে রচিত হয় নিরাপত্তার এক নীরব নকশা…..🤍🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান, ‘সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়াই প্রকৃতির নিয়ম’—আপনার গল্পের এই লাইনটা খুব সুন্দরভাবে জীবনের একটা সত্যি কথা মনে করিয়ে দিল।

    • গল্পে রূপক ও কল্পনার ব্যবহার বেশ আকর্ষণীয়।

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়াই প্রকৃতির নিয়ম”—আপনার এই সহজ অথচ গভীর কথাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। নেকাবের আড়ালে নিরাপত্তার এই সুন্দর ভাবনাটি বেশ দারুণ ফুটিয়ে তুলেছেন, তাই আপনার এই অনন্য সৃজনশীল যাত্রা নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।

Skip to toolbar