Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আপন স্বভাবেই
    — শরীফ এমদাদ হোসেন

    হাল যাত্রায় কী নেবে হঠাৎ স্বদেশ প্রেমী
    ফুল না ফাঁসির দড়ি?
    স্বজনপ্রীতি দুর্নীতি পাচার আজও একই রকম
    কোনো অংশে আরো বেশী
    ওহে প্রেম! ঠিক যেমন তুমি আর আমি
    করছি জড়াজড়ি।

    মনে রেখো, যুদ্ধের পরেও যুদ্ধ থাকে
    বিপ্লবের পরে প্রতিবিপ্লব
    ভাঙার পরই পুনর্গঠন, ধ্বংসের পরই সৃষ্টি
    একটা কিছু না হলে জানি
    তাবৎ পৃথিবী দেয় না কখনো দৃষ্টি।

    তুমি কি ভেবেছো কাটাবে কাল এভাবেই?
    ভুল হবে তবে, বাঙালি জাগতে জানে
    জাগবেও জানি, আপন স্বভাবেই।

    5
    5 Comments
    • শরীফ এমদাদ হোসেন, শব্দের বুনন এবং বাস্তবতার প্রতি আপনার এমন তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি পাঠককে গভীরভাবে ভাবিয়ে তোলে। এই লেখাটিতে যেভাবে সময়ের রূঢ় সত্যের সাথে মানবিক চেতনার মেলবন্ধন ঘটিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনি যদি গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্টের মাধ্যমে উৎসাহ দেন, তবে আমাদের এই আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • বিপ্লবের পরেও পরিবর্তনের লড়াই শেষ হয় না, বরং শুরু হয় নতুন দায়িত্ব

    • স্বজনপ্রীতি ও দুর্নীতির অন্ধকার পেরিয়ে বাঙালির সহজাত জাগরণই একদিন ভাঙনের ভস্ম থেকে নতুন স্বদেশ গড়বে…..🤍🖤

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখার ‘মনে রেখো, যুদ্ধের পরেও যুদ্ধ থাকে’ লাইনটা বেশ গভীরভাবে দাগ কাটল মনে, তবে আপনার কি মনে হয় বর্তমানে আমরা সেই কাঙ্ক্ষিত জাগরণের পথে ঠিক কতটা এগোতে পেরেছি?

Skip to toolbar