Profile Photo

অথই মিষ্টিOffline

  • atiymistyn48@
  • Profile picture of অথই মিষ্টি

    অথই মিষ্টি

    • 2 weeks, 1 day ago

    কবিতা – “স্বার্থ লোভী”
    লেখা – অথই মিষ্টি ✍️

    তবুও ভয়ে জর্জরিত হৃদয়, জীবন কঠিন নয়
    পদে পদে পরিস্থিতি কঠিন, মুখোমুখি দ্বার করিয়ে দেয় সময়।
    বুদ্ধির জোরে দুনিয়া ঘোরে, স্বার্থের নেশায় পাগল,
    সাদামাটা জীবনে লাথি মারে, টাকাওয়ালা সেই সব ছাগল।
    ওরে ও পাগলেরা, জানে কি ওরা!
    মোহ মায়ায় আটকা পড়েছে, প্রকৃতপক্ষে পথ হারা।
    অর্থের নেশায় বিভোর থাকে ওরা সকাল রাত্রি দুপুর
    সামান্য কষ্টে বাজায় ওরা বিরহের করুণ সুর।
    ছন্নছাড়া হাসিতে ওদের ঝরে পড়ে যেন মনি মুক্ত
    প্রকৃত পক্ষে রত্ন নয় তাহা, জ্যান্ত ভুক্তভোগীর রক্ত।
    ভাবে ওরা নিজেদের সর্বশ্রেষ্ঠ, যেন ওদের উপরে নাই
    মহান রবের অশেষ ক্ষমতা, হয়তো ওদের জানা নাই।
    তবে শুনে রাখো, ছাড় দেয় মহান প্রভু ছেড়ে দেয় না
    ধ্বংস হবে সকল কিছু, শুধু সময়ের অপেক্ষা…

    6
    6 Comments
    • “ধ্বংস হবে সকল কিছু, শুধু সময়ের অপেক্ষা”—এই শক্তিশালী পঙক্তিটি মানুষের অহংকার ও বাস্তবতার রূপকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, তাই আপনার এই ভাবনার প্রকাশভঙ্গিকে আরও প্রাণবন্ত করতে ছোট কোনো উপমা যোগ করার কথা ভেবে দেখতে পারেন এবং নিয়মিত লিখে আপনার সুন্দর অনুভূতিগুলো আমাদের মাঝে ভাগ করে যেতে থাকুন।

    • সরল মানুষের কষ্ট আর অহংকারের পরিণতি নিয়ে আপনার এই প্রতিবাদী কবিতাটি সুন্দর একটি বার্তা দিয়ে গেল।

    • অর্থ ও অহংকারে অন্ধ মানুষ ভুলে যায়, ক্ষমার আকাশের নিচেও অন্যায়ের পতনের সময় নীরবে ঘনিয়ে আসে…..🤍🖤

    • অথই মিষ্টি, আপনার এই লেখাটা পড়ে একদম মনের ভেতরের কথাগুলো যেন বেরিয়ে এল। স্বার্থপর মানুষগুলোর মুখোশ খুলে দেওয়ার ধরনটা দারুণ ছিল। আপনি কি নিজে কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে এই কবিতাটা লিখেছেন?

    • সবকিছু ধংস হবে শুধু সময়ের অপেক্ষা ঠিক কথা।

    • ছন্নছাড়া হাসিতে ওদের ঝরে পড়ে যেন মনি মুক্ত
      প্রকৃত পক্ষে রত্ন নয় তাহা, জ্যান্ত ভুক্তভোগীর রক্ত। এই দুটো লাইন ভীষণ অর্থবহ

Friends

Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Neel tripura
@neel
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
Skip to toolbar