Profile Photo

BornoOffline

  • borno1
  • Profile picture of Borno

    Borno

    • 2 weeks, 4 days ago

    এই শহরের থমকে থাকা
    দেয়ালগুলো জানে,
    মনের ভেতর জমতে থাকা
    খেয়ালগুলো জানে,
    ব্যস্ত সড়ক-ব্যস্ত গাড়ির
    বহরগুলো জানে,
    রাতদুপুরে চুপটি থাকা
    নহরগুলো জানে,
    একলা দুপুর,একলা রাতের
    শূন্যতারা জানে –
    প্রেমহীনতার মানে,

    উষ্ণ আকাশ-উষ্ণ রোদের
    উত্তাপেরা জানে-
    আর্তনাদের মানে,
    রোজ কতটা কান্না জমে
    নিছক অভিমানে।

    এই শহরের পাড়ায় পাড়ায়
    প্রেমহীনতার পাহাড় দাঁড়ায়,
    মধ্যরাতের সড়কবাতি
    প্রেমহীনতার সঙ্গী-সাথী।

    ~বর্ণ

    1
    3 Comments
    • Borno, আপনার লেখনীর ছন্দে শহরের নিঃসঙ্গতা এবং একাকীত্বের যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি পঙ্ক্তিতে অনুভূতির যে নিবিড়তা আপনি ফুটিয়ে তুলেছেন, তা ধরে রেখে আপনি আরও সুন্দর সব সৃষ্টির মাধ্যমে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • Borno, আপনার লেখা ‘রোজ কতটা কান্না জমে নিছক অভিমানে’ লাইনটা একদম মনের গহীনের কথাগুলো ছুঁয়ে গেল।

    • আপনার লেখা অসাধারণ হয়েছে এভাবেই লিখতে থাকুন।

Skip to toolbar