-
অরণ্যের অজ্ঞাত আতঙ্ক
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দুর্গম অরণ্যে সিনেমার শুটিং করছিল পরিচালক অদ্রিজ। বারোজনের দলে ছিল অভিনেত্রী ইরা ও বিজ্ঞানমনস্ক চিত্রগ্রাহক নীল।
একদিন অদ্রিজ আরও গভীর অরণ্যে যাওয়ার সিদ্ধান্ত নিল। স্থানীয় গাইড মাকো বাধা দিয়ে বলল, “ওদিকে যাবেন না। ওই অঞ্চলে অতীতেও অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি।”
অদ্রিজ বলল, “ভয় পেয়ে ফিরে যেতে আসিনি। ওই অরণ্যের দৃশ্যই আমাদের সিনেমাকে অসাধারণ করে তুলবে।”
মাকোর নিষেধ উপেক্ষা করে দলটি এগিয়ে গেল। সন্ধ্যায় জঙ্গল থেকে ভেসে এল অদ্ভুত ডাক—“ঘ্রাআআক… ক্কররর… উউউউ!” গাছের আড়ালে বিশাল কিছু একটা সরে গেল। পরদিন দলের একজন সদস্য নিখোঁজ হলো।
হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল এক বিশাল বিচিত্র প্রাণী। বিকট গর্জন করে সেটি তাদের দিকে ছুটে এল। প্রাণীটির আক্রমণ থেকে বাঁচতে সবাই দৌড়ে একটি বিশাল গাছের আড়ালে আশ্রয় নিল।
রাহাত আতঙ্কিত কণ্ঠে বলল, “এটা কি ডাইনোসর? আমি একটি বইতে পড়েছিলাম, আফ্রিকার দুর্গম অঞ্চলে নাকি ডাইনোসরের মতো অজানা প্রাণীর অস্তিত্ব নিয়ে দাবি রয়েছে। তাহলে কি আমরা সেই জায়গাতেই চলে এসেছি?”
নীল বলল, “এখনই একে ডাইনোসর বলা যাবে না। তবে পৃথিবীর সব প্রাণী সম্পর্কে বিজ্ঞান এখনো জানতে পারেনি। জল, স্থল আর আকাশের কত রহস্য আজও মানুষের অজানা! দুর্গম অরণ্যে এমন কোনো প্রজাতি থাকতেই পারে, যার সন্ধান আমরা এখনো পাইনি।”
ইরা ভয়ে বলল, “তাহলে প্রাণীটি আসলে কী?”
নীল উত্তর দিল, “পৃথিবীর বয়স প্রায় ৪৫৪ কোটি বছর। আধুনিক বিজ্ঞানের বিকাশের ইতিহাস প্রায় চারশো বছরের। এত অল্প সময়ে প্রকৃতির সব রহস্য জেনে ফেলা সম্ভব নয়। তবে অনুমান নয়, প্রমাণই আমাদের সত্যের কাছে পৌঁছে দেবে।”
হঠাৎ প্রাণীটি আবার গর্জন করে তাদের ধাওয়া করল। কয়েক দিনের মধ্যে দলের বারোজন সদস্যই নিখোঁজ হলো। পরে পুলিশ অরণ্য থেকে সবার মৃতদেহ উদ্ধার করল। চিকিৎসকও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করতে পারলেন না।
উদ্ধার করা ক্যামেরার শেষ ভিডিওতে দেখা গেল, গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে এক বিশাল প্রাণী, যার গঠন কোনো পরিচিত প্রাণীর সঙ্গে মিলছিল না।
অরণ্যের গভীরে কী লুকিয়ে আছে ? পৃথিবীর অজানা কোনো প্রজাতি, নাকি প্রকৃতির এমন কোনো রহস্য, যার উত্তর এখনো মানুষের অজানা।6 Comments-
-
-
অরণ্যের গভীর থেকে উঠে আসা রহস্যময় আতঙ্ক আর অনিশ্চয়তার বিষয়টি আপনার লেখায় যেভাবে ফুটে উঠেছে, তা পাঠকদের শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় আটকে রাখে। এমন রোমাঞ্চকর ঘটনাপ্রবাহকে আরও একটু বিস্তারিত বর্ণনায় ফুটিয়ে তোলার সুযোগ নিতে পারেন এবং আপনার লেখনী সত্যিই দারুণ, তাই নিয়মিত লেখা চালিয়ে যান।
-
Friends
সা'দ নয়ন
@nayan
Halima-Moly
@halima-moly
দ্বীপ সরকার
@dweepsarkar
সিরাজুল ইসলাম
@sherajulislam
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
Dibyendu Sarkar
@dibyendusarkar
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon

BISHU KUMAR BISWAS, লেখাটা পড়ে বেশ রোমাঞ্চ আর কিছুটা ভয়ও লাগছিল। অরণ্যের এই রহস্যময় গল্পটা দারুণ লিখেছেন, শেষটা কিন্তু বেশ অন্যরকম ছিল।