Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • ‎তুমি জানতে সবি
    মুহাম্মদ জে.এইচ রপ্পি

    তোমাকে ভালোবেসে,আমি এক খন্ড,স্বাধীন হয়ে
    ‎সবুজ অরণ্য হতে চেয়েছিলাম,মুক্ত ডানায়
    ‎কিন্তু,ভাগ্যের নির্মমতায়,হয়ে গেছি আজ
    ‎বিষাদের এক,বহমান নদী,
    ‎
    ‎সাদা বোরাক,নীল আকাশ,কালো মেঘের আকাশ
    ‎তোমাকে ভালোবেসে,আমি হতে চেয়েছিলাম
    ‎কিন্তু,হঠাৎ বৃষ্টি হয়ে ঝরে পরলাম,দুখের রাজ্যে
    ‎হয়তো,এটাই আমার নিরবধি?
    ‎
    ‎জানো,প্রতিদিন তোমাকে আমি মনে করতাম?
    ‎এখন আর মনে করি না!
    ‎জীবনের ডাইরিতে স্মৃতির পাড়ে,কবিতা লিখতাম
    ‎এখন সময়ের লগ্নি করি না!
    ‎
    ‎আবেগের হাত ধরে,লড়াই করেছি,পথেঘাটে একান্ত
    ‎তোমাকে,পাওয়ার আশায় বাজি,
    ‎বাস্তবতার জগতে,কোনোদিন,তুমি আমাকে,একটুও ভালোবাসে,হওনি তবুও রাজি।
    ‎
    ‎তুমি জানতে,আমার ভালোবাসার দুর্বলতার কথা
    ‎কিন্তু,প্রকাশ করতে না তোমার কথা,
    ‎মিছে,মিছে,আমি ভালোবেসে গেছি,একাকীত্বে
    ‎তা এখন হয়ে আছে,কবিতার পাতা!
    ‎
    ‎রূপকথা নয়,কাল্পনিক নয়,সত্যি ভালোবেসেছিলাম
    ‎তুমি জানতে হে সুন্দরী মেয়ে,তুমি জানতে,সবি
    ‎তোমার অবহেলায়,ভেঙ্গে ছুঁড়ে,আজ আমি কবি
    ‎তুমি জানতে,হে সুন্দরী মেয়ে,তুমি জানতে সবি!

    2
    5 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখা “তোমার অবহেলায়,ভেঙ্গে ছুঁড়ে,আজ আমি কবি” লাইনটা জাস্ট হৃদয় ছুঁয়ে গেল, খুব সুন্দরভাবে নিজের মনের কথাগুলো ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনার লেখা এই অংশটিতে, “তোমার অবহেলায়,ভেঙ্গে ছুঁড়ে,আজ আমি কবি” লাইনটি সত্যিই গভীর এক অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আপনার লেখায় একাকীত্বের এমন সুন্দর প্রকাশ সত্যিই প্রশংসনীয়, আশা করি আপনি আপনার কলম সচল রাখবেন।

    • “রূপকথা নয়, কাল্পনিক নয়, সত্যি ভালোবেসেছিলাম”—কথাগুলো খুব সরল, অথচ হৃদয়স্পর্শী।

    • সত্যি কথা কবিদের মানুষ অনেক কস্টে দেয় এতবেশী কস্ট সহ্য করতে করতে তখন একদিন সে কলম হাতে নেয়, তার সব দুঃখ সে

    • তার সব দুঃখ সে খাতার পাতায় ভরে ফেলে তখন ঔ খাতাটাই তার দুঃখের বন্ধু।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar