Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 23 hours, 15 minutes ago

    ★​ভুল দরজায় কড়া নাড়া★

    যেখানে মায়া নেই, সেখানে চোখের জল ফেলা বৃথা,
    পাথরের কাছে আকুতি জানানো মানেই তো নিজের ক্ষতি।

    যাদের কানে তোমার হাহাকার পৌঁছায় না কোনোদিন~
    তাদের কাছে মনের কথা বলা এক মস্ত বড় পাপ।

    অন্ধের কাছে কেন দেখাও রঙের কারুকাজ?
    যে হৃদয়ে প্রেম নেই, সেখানে কেন করো ভালোবাসার চাষ?

    নিজের পবিত্র আবেগ যদি সঁপে দাও ভুল হাতে,
    তবে দিন শেষে উপহার পাবে কেবল দীর্ঘশ্বাস।

    নিজের কথা নিজের কাছে রাখাই তো ভালো,
    অন্ধকারে একাই জ্বালো নিজের মনের আলো।

    যার কাছে তোমার অনুভূতির কোনো দাম নেই~
    তার সামনে নিজেকে বিলিয়ে দেওয়া এক বিরাট অন্যায়।

    ​মনে রেখো, সবার জন্য নয় তোমার এই মন,
    সবাই চেনে না দামী হীরের আসল মূল্যায়ন।

    ভুল মানুষের কাছে নিজের ক্ষত মেলে ধরা
    নিজের প্রতি নিজেরই করা এক চরম আত্মিক অনুতাপ।

    ভুল যায়গায় অনুভূতি ব্যাক্ত করাও একটা পাপ।

    লিখা:HK.Khushi Sheikh.

    1
    6 Comments
Skip to toolbar