Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    এই উপন্যাস টা আপনার লেখা?
    জ্বি স্যার,
    সকাল বেলা মা মরে যাওয়ার পর,
    বিকালের একটু পরেই,
    অশ্রুজ্বলে নিজের হাতে লেখা।

    কিন্তু রহীম বক্সি তো আপনি নন,
    আপনি আসলে কে রে ভাই?
    বলছেন আপনি ই আসল জন।

    রহীম সাহেব লম্বা চৌড়া,
    প্রভাবশালী জন,
    আপনি কে ভাই বেটে বুটে,
    টাকা খাওয়ার মন?

    আপনার লেখার ক্রেডিট নিচ্ছে?
    আরেক রহীম বক্সি, বলেন কি?
    আপনার স্বত্বাধিকারীর অর্থ আরেকজন খাচ্ছে?
    বলেন কি? কিভাবে প্রমান দেবেন?

    আমার চোখের জ্বল টাকে কি,
    প্রমান হিসেবে নেবেন?

    না না না, চোখের জ্বল প্রমান কি হয়?
    যে কেও কেঁদে বললেই হবে,
    আমি কবি আমি ই লেখক,
    এটা সম্ভব নয়।

    রহীম সাহেব ফুপিয়ে উঠলেন,
    অশ্রুর সাথে নাক এর জ্বল।
    তোরা সব শয়তানের দল।

    কিন্তু রহীম হটাৎ করেই থেমে গেলেন,
    চোখের জ্বল মুছে নিলেন,
    চেয়ার ছেড়ে উঠে গিয়ে,
    সালাম দিয়ে বিদায় নিলেন।

    রহীম এর ছেলে পাশেই ছিল,
    বাবার কাধে হাতটা ছিল।

    আব্বা, এভাবে চলে এলেন?
    এত সহজে হেরে গেলেন?

    রহীম বলল,
    যে পৃথিবীতে এখন ও অনেক মানুষ কয়,
    কোরআন নাকি মোহাম্মদের চুরি করা,
    আল্লাহর’র বানী নয় (নাউজুবিল্লাহ)

    যেখানে আল্লাহ ও নবী কেই করি অসম্মান,
    দেইনি উনাদের লেখার সম্মান,

    ভেবে দেখতো ঐ আল্লাহ’র দাবী,
    উনি কোথায় যাবেন নিজের অভিযোগ নিয়ে?
    চিৎকার দিয়ে কোথায় বলবেন,
    এ কোরআন এর আমি ই কবি।

    যেখানে আমরা হাজারো মানুষ দিতে নারাজ
    আল্লাহ কে তাঁর নিজ কোরআন এর স্বত্ত্ব

    আমি রহীম কোন মুখে চাই আমার গ্রন্থস্বত্ব।

    গ্রন্থস্বত্ব
    তানভীর আলম হীরা

    7
    6 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar