-
রংতুলি
এক অদ্ভুত রংতুলি হাতে দাড়ায়ে আছি।
আমি কি আঁকবো তা জানি না৷
আমার চিন্তা কি? আমার লক্ষ্য কি?
আমি কিছুই জানি না৷
আমার হৃদয়ের চিত্রপটে কোনো চিত্র নাই৷
আমার মনের ক্ষুধায়, দেহের ক্ষুধায়, জট পাকায়ে গেছে৷
ত্যক্ত, বিরক্ত বিবেক অবাক হয়ে তাকায়ে আছে৷
তাড়না আমায় তাড়ায়ে বেড়ায়।
তাই ছবি আঁকা আর হয়ে ওঠে না।
তবু আমি রংতুলি হাতে দাড়ায়ে থাকি৷
আমি এখনো আঁকার স্বপ্ন দেখি।
তাইতো টিনএইজের দুঃসহ, ব্যাখ্যাতীত, অনর্থক, বানানো যন্ত্রণার দীর্ঘ রাতগুলোর কোনো একটায় পরাজিতের মত অযথা শূন্য ঝুলে এক নিমিষে সব শেষ করে দেইনি৷
আমি এই দৃশ্যের শেষ দেখতে চেয়েছি,
আমি বরং এই নাট্যের শেষ দেখতে চেয়েছি৷
কত শত সফল মানুষ আমার চারপাশে,
এত শত সফলের সফলতার গল্পের ভীড়ে জড়সড় হয়ে বসেও কিছু একটা আঁকতে চেয়েছি৷
আমি এখনো আঁকার স্বপ্ন নিয়েই দাড়ায়ে আছি,
দাড়ায়ে থাকি।4 Comments
Friends
মোহাম্মদ শাহ্ আলম মোল্লা
@sabarkantho
Zonaid hasan
@hasanzonaidgmail-com
Nahian Hasan
@hasan009
A M Bappy
@a-m-bappy
MD Sumsuzzaman Sumon
@sumon12004055
Sabrina tanjeen dola
@sabrina21
Mohammad Solayman
@solayman
Himu Ahmed
@himu-ahmed
Kallyan Abir
@kallyan-sarkar-abir


জীবনের নানান রঙ। আঁকতে গেলে ভ্রান্তি আসে। অভিনন্দন কবি।