Profile Photo

Legendary POET MD HEDAETUL ISLAM teji kobiOffline

  • tejikobi
  • Profile picture of Legendary POET MD HEDAETUL ISLAM teji kobi

    শান্তি
    মো: হেদায়েতুল ইসলাম
    শান্তি, শান্তি, শান্তি, শান্তি,
    পেতে চাওকি শান্তি দূর করতে হবে জীবনের ভ্রান্তি।
    মিথ্যা বলে কভু শান্তি পাবে নাকো মনে,
    ঐ মিথ্যাগুলো ভোগাবে তোমায় জীবনের ক্ষনে ক্ষনে।
    দুর্নীতি করে শান্তির আশা করোনা তুমি এ ভবে,
    ছল চাতুরী করে তুমি কেমনে শান্তির পাশে রবে।
    হিংসার কথা হিংসার কাজে কেমনে শান্তি খোঁজ,
    বেঈমানী আর হঠকারীতার মাঝে যে শান্তি নাই কেন তুমি নাহি বোঝ।
    শান্তি শান্তি করে জীবন দিলেও শান্তি পাবে না তবে,
    শান্তি পেতে প্রতিনিয়ত ভালো কাজ করতে যে হবে।
    মানব হয়ে মানবেরে যে ঠকায় শান্তি তো সে পাবে না,
    সঠিক সময়ে সঠিক কাজ না করলে শান্তি আসবে না।
    লোভ ভিতরে রেখে তুমি কেমনে শান্তি পাবে,
    ক্ষোভের জন্য সকল শান্তি জীবন থেকে চলে যাবে।
    অনাহারীকে আহার দিলে শান্তি চলে আসে,
    অনাথ অসহায়কে সাহায্য করলে শান্তি রবে তোমার পাশে।
    শান্তি পেতে রোগীদের জন্য অবিরত কাজ করো,
    শান্তি পেতে হিংসুক, দুর্নীতিবাজ, মিথ্যুকদের আইন দিয়ে ধরো।
    শপথ নাও এ বিশ্বাসে, ভোগ নয় ত্যাগেই শান্তি মিলে,
    শান্তি পেতে মানবজাতির হিতার্থে কাজ করে তিলে তিলে।
    শান্তি পেতে সততা, সদাচার, সম্প্রীতি নিয়ে চলো,
    শান্তি দিতে আর শান্তি পেতে সার্বজনীন মানবভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলো।
    শান্তির পৃথিবী গড়তে এসো একসাথে কাজ করে যাই,
    মানব মানবের শান্তির জন্য কাজ করবে এটাই করজোরে চাই।🙏

    11
    5 Comments
Skip to toolbar