-
তুমি দেবী !
শুভঙ্করী শ্বেশাংশুর শুদ্ধাশয় কিংবা
শূরসেনের শর্বাণীর শোহরত ।
ছেঁড়া ফোঁড়া আসমানের তপ্ত তলায় ঘর্মাক্ত
এক – দশপ্রহরণধারিণী বনমালিনী বিরহিণী ।
হয়তো কিলিমানজোরোর রিক্ত কোটরে খোদাই করা স্মৃতিভ্রম
যে কিনা প্রবাদতুল্য প্রব্রজ্যার প্রবোধিত প্রমদা ;
যারে না ছোঁওয়া যায় , না দেখা যায় সহসা ।
পোড়ামুখো পোতাশ্রয়ে পেশকারের বুকে মাথা গোঁজা প্রেমিকা
দিনশেষে যখন দেবীর ছায়াতলে ভগ্নোৎসাহে ফেরে –
সুরকামিনীর সুরারঞ্জিত সুলোচন সুরাসুরের মতন হয়ে ওঠে ।তুমি মাণিক্য ! তুমি মসনদে মশগুল ময়ূরাক্ষী !
মরকত বসানো দাগ লাগা মুকুটের রাণী !
তুমি আমার মরণবাড় !
বেপাত্তা বেদব্যাসের বেদনার্ত গলা ফাটা চিৎকার
আমার না দেখা কষ্টে ভোগা এক লম্বা বৃহস্পতিবার !
নীলকণ্ঠের নীললোহিত নীলকান্তমণির ন্যালাখেপা নীলাঞ্জনা !
তুমি হুমায়ূনের দাঁড়কাকের সংসার ;
দাঁড়িপাল্লায় মাপা পাপ- পুণ্যের দাদনদার !
হয়তোবা উশকো খুশকো রুক্ষ জটাধারী ত্রিশঙ্কুর ভেজা ললাট
হায় ! হায় ! হায় ! থরহরি কম্পমান !তুমি দেবী ! তুমি ঈশ্বরী ,
তুমি মিশর রাজের অজেয় নেফারতিতি ;
আফ্রোদিতির ঘূর্ণিবাত কিংবা ঘেন্নাভরা মেডুসা !
আর ?
আর আমি তোমার টাইফুনে জরাজীর্ণ এক অপদেবতা
যার অপ্রণয়ী অসাড় অন্তঃকরণের অহিতাকারে অসৃজ্য অনুলিপ্ত অন্তঃপুরিকা –
দেবী তুমিই !( দেবী ২.০ )
রাত ১.১৭ – ৩০/৮/২১5 Comments
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk


তৎসম শব্দের সুন্দর ব্যবহারের জন্য অভিনন্দন।