Profile Photo

Muntasir NahiyanOffline

  • Muntasir-Nahiyan
  • Profile picture of Muntasir Nahiyan

    Muntasir Nahiyan

    4 years, 9 months ago

    পাখিগো ঘর তো চেনেন? হো আমার আর আপনের সম্পর্কডাই হইলো হেই নীড়ের লাহান। পাখি যেমন সন্ধিবেলায় আপন নীড়ে ফিইরা আহে, একটুখানি শান্তি খোঁজে, আপনে আমার হেইরকমের নীড়। আপনের কাছে আইলে আমার এই দুইন্নার কুনো চিন্তা আহে না। আপনের কোলে মাথা রাইখা আমি শান্তিতে ঘুমাইবার পারি।

    আমি হইলাম হেই পাখি আর আপনে হইলেন আমার নীড়। যে মাইনষ্যের দুখ বেশি, হে মাইনষ্যেই চায় কাউরে আপন কইরা লইতে। হে মাইনষ্যের চাইরপাশে হাজারো মানুষ থাহে, ত্যয় আপন মানুষ কেউ থাহে না। হের লাগিই হে মানুষ চায়, কেউ আইসা তারে আপন কইরা লউক। যার কাছে যাইয়া হে শান্তি খুঁইজা পাইবো, যার বুকে মাথা রাইখা সব কিচ্ছুডি ভুইলা ঘুমাইবার পারবো।

    আপনে আমারে আগলায়া রাখা লাগবো না, আপনেরে আমিই আগলায়া রাখমু। কহোনো দেকছেন ঘর মাইনষ্যেরে আগলায়া রাহে? রাহে না তাই তো। আমিই আপনেরে সাজায়া রাখুম, আপনের যত্ন করুম, আপনেরে ভালোবাসমু।

    কিন্তু হেই ঘর যহন ভাইঙা যায়, পাখিডা বহুত কষ্ট পায়। হে আবার নতুন কইরা ঘরখান গড়বার চায়। ত্যয় একবার ভাইঙা যাওয়া জিনিস কি আর আগের মতন জোড়া লাইগা যায় কন?

    লেখা: ঘর ভাইঙা গ্যালে আর জোড়া লাগে না
    লেখায়: মুনতাসির নাহিয়ান

    4
    3 Comments
Skip to toolbar