-
এক নজরের মূল্য জানো ?
বর্গা দেয়া জমির শেষ ফসলের কড়ি দিয়ে কেনা এক নজর ।
প্রতিনায়কের মতন দুরুদুরু কাঁপা বুকের –
ছাতি ছারখার করা ঘোরদর্শন ।
ছরকট মগজের পোড় খাওয়া নিউরনের ছলছল
আর আমার কুম্ভীলকের গলা ;
বিকলাঙ্গ বিউগলের ঘ্যাড়ঘ্যাড় আর্তনাদ ।
কে আমি ?
ফলনা ? নাকি এক প্রবঞ্চক ।
ফলভোগের ফলাগমে ধুনচি ভাঙা ধুকধুকানি
যে কিনা নাজায়েজ দাসের ন্যায় অসহায় !
আমি এক খারিফ ; দুয়ার ভাঙা পরশপাথরের পরিগ্রাহক
পরাস্ত নির্লজ্জ অবাস্তব সর্বংসহ ।
জানো ?
তোমার বিরাগভাজনেও ভক্তি জন্মে ,
বাগাড়ম্বরেও বেঁচে থাকা যায় ,
বাঁচা যায় বিরামহীন বিরানব্বুই হাজার বার ।
বাকপটু দেবী কি জানে ?
এক নজরেও টিকে থাকা যায় !দেবী ১.০
০৪.০৯.২০২১5 Comments
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk



❤️❤️❤️