Profile Photo

Rejwana KhanOffline

  • Rejwana-Khan
  • Profile picture of Rejwana Khan

    Rejwana Khan

    4 years, 9 months ago

    ভূগর্ভ ভেদ করে একটা চিৎকার আসে, একটা দীর্ঘ নিঃশ্বাস আসে কেন আসে, কিভাবে আসে তা হয়তো আমি আমি জানি।

    শিশু জন্ম হয় একটা ভূগর্ভের প্রভাবে।শিকর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই শিশুর চারপাশে। মাতৃগর্ভের যে শিকর সেই শিকরটা ছিড়তে গেলে বোধ হয় পৃথিবী ধংস হয়ে যাবে।

    অদৃশ্য নিষ্পাপ অনুভূতি মাকে ছুয়ে যায়। অদ্ভুত তার প্রকাশ ভংগি। পেটের ভেতরে থাকা সেই নব ভ্রুণোর হাত পা হয়। কি অদৃশ্য মায়া?
    নতুন একটা সকালের অপেক্ষা নতুন একটা মুখ দেখার অপেক্ষা । ভূগর্ভ হতে আগমনী চিৎকারের অপেক্ষা।

    5 Shares
    13
    6 Comments
    • “নতুন একটা সকালের অপেক্ষা নতুন একটা মুখ দেখার অপেক্ষা । ভূগর্ভ হতে আগমনী চিৎকারের অপেক্ষা।” খুব সুন্দর লিখেছেন। একটি কবিতা হয়ে যেতে পারে এখান থেকে। নতুন একটা সকালের অপেক্ষা/শাখে শাখে ফুলের অপেক্ষা/ কোকিলের কুহু ডাকের অপেক্ষা/ নতুন একটা মুখ দেখার অপেক্ষা / সুরে সুরে গানের অপেক্ষা/ তালে তালে নৃত্যের অপেক্ষা/ ভূগর্ভ হতে আগমনী চিৎকারের অপেক্ষা/ মেঘে মেঘে বৃষ্টির অপেক্ষা/ এ ব্যাথা শেষ হবার অপেক্ষা। প্রীতি ও শুভেচ্ছা লেখক।

    • তীক্ষ্ণ অনুভূতি,,,সত্য।

    • শ্তশুর জন্ম সবচেয়ে সুন্দর ঘটনা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 September 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar