Profile Photo

Tasmim Endika ShitulOffline

  • Tasmimendika
  • Profile picture of Tasmim Endika Shitul

    Tasmim Endika Shitul

    • 5 years, 1 month ago

    কবিতা- বাবা
    লেখিকা ঃ তাসমীম ইন্দিকা শীতল

    • বাবা-
    • অনেক দিন হলো
    • দেখি আজও ঝরে তোমার ঘাম আর অশ্রুবিন্দু
    • এইদিকে প্রায় বছর ষোল
    • দেখলাম সেদিন অবসর নিয়েছেন প্রতিবেশী হিন্দু
    • বাবা তোমার কি ওদের মতো নেই ছুটি
    • বলো না আরও কতো দিন খেতে হবে কলা রুটি
    • জানো বড় ইচ্ছে করে ওদের মতো খেতে
    • মাছ,মাংস, ভাত
    • আসন করে বসে থালা পেতে
    • কতো গেছে রাত
    • এই ভাবে স্বপ্ন দেখে
    • বাবা আমি কি কোনোদিন পা রেখেছি মাটিতে
    • ওই ছোট্ট শিশুদের মতো বালি ধরতে
    • ও বাবা
    • জানো তুমি সত্যি অভাগা
    • এমন সন্তান জন্ম দিয়ে
    • কঠিন পথও চলতে হয় এই বোঝা নিয়ে
    • তবুও কোনো দিন তোমার মুখ থেকে শুনিনি ওই ভাষা
    • যেটা শেষ করতে পারে আমার বেঁচে থাকার আশা
    • হয়তো এটাই বাবা
    • যে হাজারো চিন্তা নিয়ে সন্তানের মুখ দেখে হাসে
    • যতই খারাপ হোক তবুও সন্তানকে ভালোবাসে
    • হ্যাঁ এটাই বাবা।

    7
    5 Comments
Skip to toolbar