-
অভিলাষ
জাহাঙ্গীর আলমইচ্ছে ছিল পাখির মত উড়ব সারাক্ষণ
ত্রিভুবনের মাঝে আমি আছি কতক্ষণ
এর চেয়ে হতাম আমি
সর্প পঙ্খীরাজ,
নীল গগনের মাঝে আমি,
হারিয়ে যেতাম আজ।
তবু আমার মনের মাঝে,
শুধু শুধুই ভাবনা আসে।
মন বসে না কাজে
কথা বলি না লাজে।
এর চেয়ে হতাম যদি
সাঁঝ আকাশের তারা,
এক পলকেই নিতাম দেখে
অসীম এই ধরা।
তবুও তো বাদ থাকিত,
সিন্ধুর মাঝে কী?
পাতাল ও শূন্যের মাঝে
আছেই আবার কী?
ছোট ছোট পিপীলিকা
মিটিমিটি তারা,
এতকিছু থাকা সত্ত্বেও
বিশ্বাস করে না কারা।
সৃষ্টির মাঝেই থাকে যদি
অনেক অদ্ভুত কিছু,
এর মাঝেই লুকিয়ে আছে
ক্ষুদ্র ক্ষুদ্র কতকিছু।
সবশেষে একটা কথা
না বললেই নয়
সারা বিশ্ব আমার পক্ষে
দেখা সম্ভব নয়।3 Comments
Friends
এ আই খান
@a-i-khan
Jhontu Ojha
@jhontu-chandra-ojha
Ranen-Biswas
@ranen-biswas
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Ishrat Jahan
@ishratjahan
Rabi Jahangir
@rabi-jahangir
Md Ashfak Sayed
@ashfak
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
Zahidul Jamy
@zahidul


মানুষের ডানা নেই ইচ্ছের আছে। তাই তো ফুড়ুৎ করে যায় সে উড়ে। শুভেচ্ছা নেবেন কবি।