Profile Photo

AaTreyee GuptaOffline

  • AaTreyee-Gupta
  • Profile picture of AaTreyee Gupta

    AaTreyee Gupta

    4 years, 9 months ago

    বছর পেরোলো-
    ১৪-০৯-২০ইং
    সবকিছু মেনে নিয়ে,সহ্য করেও, প্রচন্ডরকম অবহেলাতেও যখন সব কিছুকে দূরে রেখে শুধু পাশে থাকার দাবি টুকু রাখলাম তাতেও ছিল ভীষনরকম অনীহা।এ যেন “ছেড়ে দে মা কেঁদে বাচিঁ” এর মত অবস্থা। মনে মনে একটা আশা ছিল হয়তো সব ঠিক হবে একটু সময় লাগলে লাগুক নাহয়। কিন্তু কোথায় আর কি!!!!আরেহ কথায়ইত আছে” আশায় বাচেঁ চাষা”
    সমাজের সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত শ্রেণির মানুষ সারা জীবন যেমন শুধু আশা করে যান এক দিন না এক দিন তাঁদের সুদিন ফিরবে!!তেমনই আমিও ভাবতাম আমারো একদিন না একদিন সুদিন ফিরবে তবে সেটা অর্থনৈতিক কিংবা সামাজিক নয় বরং মানষিক এবং দৈহিক।হ্যাঁ ঠিকই শুনেছেন।কেননা একদিকে প্রচন্ডরকম অবহেলায় আমি তখন ছিলাম ক্লান্ত,প্ররিশ্রান্ত।অন্যদিকে টানা ৭ দিন না খেয়ে খেয়ে নিজের দৈহিক অবস্থা কঠিনতর অবস্থায় পৌছেছিল কিন্তু তখনো এসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না আমার। মন পড়ে ছিল অচেনা এক শহরের ৮৯/১৮ বাড়িতে।উহু!! নিজের বাড়ি না কিন্তু।তাহলে কি আর অচেনা হতো???হাহাহা!! সেখানে ছিল একজন মনের মানুষ, যদিও সেটা বুঝতে আমারো অনেকটা সময় লেগেছিল। একদিন ঠিক যখন তীব্র ভাবে তাকে অনুভব করতে শুরু করলাম ঠিক সেদিন থেকেই শুরু হয় প্রচন্ড অবহেলা। অদ্ভুত না? মনের সুখ কোথায় আর পাই তখন?!!!আপনারাই বলুন।
    অবহেলা গুলো প্রথম প্রথম মেনে নিলেও যখন পরে প্রচন্ড কঠোর থেকে কঠোরতম রুপ ধারণ করত তখন আর নিজেকে সামলাতে পারতাম না একদমই পারতাম না।।মনে হতো কি যেন শেষ হয়ে যাচ্ছে,কি যেন হারিয়ে যাচ্ছে!! হায়রে!! প্রচন্ড অস্থিরতা কাজ করত।বুকের বাম পাশে ব্যাথা অনুভব হতো যেন কেউ হৃদপিন্ড খুবলে তুলে নিচ্ছে..

    সেদিনো পারিনি আমি। সেদিনো অনেকটা নিরিবিলিতে সময় কাটছিল তার। কেননা রোজকার মত তাকে ভুড়ি ভুড়ি মেসেজ দিয়ে বিরক্ত করিনি আমি।কারন তার কঠিন বারন ছিল।এদিকে গত ৭টা দিনে নিজের বেহাল দশায় শরীরের অবস্থা খুবই কাহীল.না মানষিক না দৈহিক কোন শক্তিই আর মনে হয় সঞ্চয় ছিলনা। রাত ১২ টার পর অনেকটা চাপাকষ্টের আর্তনাদ আর অভিমান লুকিয়ে মেসেজ দেওয়া হলে দুই একখানা মেসেজে কথোপকথন হতে না হতেই তার যাওয়ার তোড়জোড় শুরু হয়। আটকানোর অধিকারটুকুও বাকি ছিল না তখন আর। কিন্তু এরপর? এরপর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই সমুদ্র পাড়ের চোরা ঢেউয়ের মত মুহুর্তের মধ্যে কিছু ভুলবোঝাবুঝিতে চিরতরের মত চোরাবালিতে তলিয়ে যায় সবকিছু!!!!!! ফ্রেন্ড লিষ্ট থেকে সোজা স্থান পেলাম ব্লকলিষ্টে!!এটা দুঃস্বপ্ন? নাকি অন্যকিছু? বুঝতে পারছিলাম না ঠিক। দিন,মাস গিয়ে বছর পেরোলো.. কিন্তু আমি আজো বুঝতে পারিনি!!!আজো নাহ🙂💔

    -আত্রেয়ী

    5
    3 Comments
Skip to toolbar