-
আসাদ
—————–
বাংলাদেশের হৃৎপিণ্ড বরাবর একটি জায়গা আছে আসাদ গেট নামে
আমাকে নির্দেশ করে যেতে ৮৮ হাজার নদী বিধৌত পললিক গ্রামে
সেখানে হিজল আর তমালের গাছ হতে সমস্ত পত্রপল্লব হাতে এসে জমে
আমি সবুজ চিঠি লিখি ঐ ঠিকানায় রাধাচূড়ার হলুদ খামে।জান, সেখানে কোন মিনার দাঁড়িয়ে নেই
১৭ কোটি বাঙালী লজ্জাবনত এক ধূসর অভিমানে
পৃথিবীর সমস্ত কৃষ্ণ চূড়া ফুল ও যদি এনে তোড়া বানাই
কম পড়ে যায় সাতাস বর্ষী ঐ তরুণের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পনে।কোনো এক হিরোকজ্জল শীতের পড়ন্ত বিকেলে
শোষকের ছুঁড়ে দেয়া ইস্পাত গোলোক বুকের কর্নারে আটকালে
স্রোতস্বিনী ব্রাহ্মপূত্র ছুটে আসে, হিমালয় তো ভাংবেই
চার কোটি আত্মার পরিশুদ্ধতায় এক যমুনার প্রবাহ তো রাংবেই।
আমাকে বলো আসাদ, তুমি কি এক বঙ্গোপসাগর পূর্ণ লোহিত এনেছিলে
এশিয়া আফ্রিকা আর ইউরোপ জোড়া দুর্দমনীয় মশাল মিছিলে
আঁধারে নিমজ্জমান এক বন্দী পাঁচিলে
দূর ঐ বহুদূরের দানবীয় তেপান্তরের প্রান্ত পেড়িয়ে
কিংবা পিলখানার সেই ভংগুর জেল থেকে
ছিনিয়ে আনতে এক সূর্য জ্বলা আকাশ।10 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
নোমান খালভী
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad



Nice