Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    বাসায় একদিন দাওয়াতে আসুন স্যার,
    কি খাবেন শুধু বলবেন,
    আমি রেঁধে রাখবো।
    মুরগীর কোরমা!!! সেটা তো আমি খুব ভাল রাঁধি।

    আমার মাথার খোঁপা আপনার প্রিয়, আমি জানি স্যার,
    যেহেতু ভাল রাঁধি,
    স্বাভাবিক ভাবেই নিজের চুল ও সেই সৌন্দর্যতার সাথে বাঁধি।

    আপনি দাওয়াতে আসুন, আমার স্বামী কিছু বলবেনা,
    সে নেহায়েত ভাল মানুষ, আমাকে বোঝে।
    রাত আসতে না আসতেই বিড়ালের মত আমাকে খোজে।

    স্যার, যেদিন আসবেন, আগে কিন্তু জানিয়ে দেবেন,
    স্বামীকে দিয়ে শাড়ী গুলো লণ্ড্রী তে দেবো।
    কোনটা পরব ইনবক্স এ বলে দিয়েন।

    অফিসেও তো শাড়ী পরেই আসা হয় স্যার,
    আমি জানি শাড়ী আপনার ভাল লাগে।

    ওগো রাতে অফিসের বস কে দাওয়াত করেছি।
    তোমার আপত্তি নেই তো?
    আরে আপত্তি থাকবে কেন?
    এই সুবাধে নিজেও একটু ভাল মন্ধ খেয়ে নেবো।

    মুরগীর কোরমা মুখে দিতেই বস তো সেই চিৎকার খুশিতে,
    পুরো ঘরেই আনন্দের আমেজ যেন এক স্বর্গীয় আয়োজন নিশিতে।

    কিন্তু স্বামীর চোখের জল হটাৎ ই নিস্তব্দ করে দিলো,
    আনন্দের আমেজ এক নিমেশেই কেড়ে নিলো।

    খাবারের টেবিল থেকে বস উঠে স্বামীর পিঠে দিল হাত,
    কি হয়েছে ভাই? শরীর খারাপ করছে, আপনি তো দেখছি কষ্টে কুপোকাত।

    আমি এসেছি বলে রাগ করেছেন?
    আপনার স্ত্রী আমাকে রেঁধে খাওয়াচ্ছে বলে কষ্ট পেয়েছেন?

    আমি জানি এই মুরগীর কোরমা,
    আপনি চেয়েও পাননি কোন দিন।
    আপনার জন্য রান্না হয় লবন কম দেয়া মুরগীর তরকারী।
    আমি বস, তাই আমার জন্য মুরগীর কোরমা কাড়ি।

    এই সবুজ শাড়ী, আপনার স্ত্রী কখন ও আপনার জন্য পরেনি।
    আপনার বেলায় এত সাজগোজ সে কখনো পছন্দ ও করেনি।

    কি ভাবছেন, কিভাবে আপনার কষ্ট হুবহু ধরে ফেললাম??
    হাহাহাহ, দুপুরে নিজেও নিজের স্ত্রীর হাতের বিষের রান্না খেয়ে এলাম।

    আমি জানিনা,
    এরা নিজেদের স্বামীর জন্য কেন এত জঘন্য রাঁধে?
    অন্যের স্বামীর জন্য যেখানে স্ট্যাইল করে খোঁপা ও বাঁধে।
    স্বামী নিজের বলে যা দিবেন চোখ বুঝে খেয়ে নেবে?
    আর এই স্বামী আপনার জন্য সব থেকে ভালটাই এনে দেবে।

    14
    12 Comments
    • এমনটা কি সত্যি হয় নাকি? জানতে চাই কবি ও যারা করেছেন বিয়ে শাদি।

    • মন ভালো করার মতো কবিতা; অভিনন্দন।

    • ভালো লেগেছে 😃

    • @Drako Shajib ভাই, সত্যের সংজ্ঞা আসলে মানুষ ভেদে ভিন্ন। সুখীর জন্য সত্য এক, অসুখীর জন্য সত্য এক। আমার বেলায় সত্য। আমার স্ত্রী খুব জঘন্য রাধে, কিন্তু ঘরে মেহমান আসলে ভাল রাধে। 😁

    • কবিবন্ধু তাহলে একজন পার্মানেন্ট অতিথী রাখতে পারেন। তাহলে কিন্তু প্রতিদিন ভালো রান্না খেতে পারবেন।😉 সত্য সম্পর্কে খুব সুন্দর বলেছেন “সুখীর জন্য সত্য এক, অসুখীর জন্য সত্য এক।” কিছু দিন আগে একটি ছবি দেখেছিলাম। সেখানে একটি ডায়লগ ছিল যে “তুমি যেটা সত্যি মনে করো সেটা আসলে তোমার সত্য। আমাদের সবার আলদা আলদা সত্য।” আমার কাছে বেশ অবাক লেগেছে বিষয়টি ভেবে যে আমার সত্য তাহলে শুধুই আমার। যদি তাই হয় তবে একজন বিচারক বিচার করার সময় কার সত্য বেশি প্রাধান্য দেবে? যার সত্য বেশি গ্রহনযোগ্য নাকি যে বেশি ক্ষতিগ্রস্থ? আকাশ পাতাল ভাবতে ভাবতে মনে হল যাই হোক না কেনো আমার সত্য আমার কাছে ভীষণ দামি।

    • কবিতা কবির নয় সমাজের বা প্রকৃতির প্রতিচ্ছবি। কবির কাজ কবিতা গুচ্ছকে নিজের ভাষায় প্রকাশ করা। আপনার লেখনীতে তা সুক্ষ্ণভাবে প্রকাশ পেয়েছে ধন্যবাদ কবি এত সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য।

    • কবিতা নয় যেন বাস্তব প্রতিচ্ছবি।

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar