-
গল্প- “ভালোবাসি আজীবন”
পর্ব ৮ – অন্তিম পর্ব
——————————————-
-নয় বছর পর-–বাবা, মায়ের কথা আজকে বলো না একটু। মায়ের কথা খুব মনে পরছে। তার উপর ‘মা’ নিয়ে রচনা লিখত দিয়েছে স্কুলে, সে জন্য।
–নীলেশ, তুমি জানো না মায়ের ব্যপারে?
–হ্যা বাবা জানি।
–তাহলে কি লিখতে হবে, সেটার জন্য আবার শুনতে চাইছো কেন?
–না বাবা, কি লিখতে হবে আমি সেটা জানি কিন্তু সেই উসিলায় মায়ের কথা আবার শুনতে ইচ্ছা করছে। আর তুমি তো মায়ের ছায়া বলা যায়, তোমার কাছ থেকে যতবার মায়ের কথা শুনি আমার মনে হয় যেন মা আমার পাশেই বসে আছে। আর আজকে লিখার সময় আমি চাই মা যেন আমার পাশে বসে দেখে আমি কি লিখছি তার জন্য।
–মা সবসময় তোমার পাশে থাকে, আমি বলি আর না বলি। ঠিক আছে যাও, আমি আসছি।
–তাড়াতাড়ি এসো বাবা।
নীলা, আমাদের সন্তান এখনও তোমার কথা বলে, তোমার কথা মনে রেখেছে। তোমার ব্যপারে সবকিছু জানে। আমি নীলেশকে কখনো তোমাকে ভুলতে দিবো না। আর নীলেশ আরেকটু বড় হলেই তোমার কথা মত তোমার চিঠিটা তাকে দিয়ে দিবো, চিন্তা করো না।
নীলা, ছেলেটা কিন্তু একদম তোর মত হয়েছে। কখনো একা ভাবিস না নিজেকে, আমি সবসময় তোর সাথে ছিলাম, আছি আর থাকবো। তোর জীবনের শেষ আটটা বছর তুই আমাকে দিয়েছিস, ধন্যবাদ সে জন্য। তোর ছেলে.. না না আমাদের ছেলে আমাকে আরো বাঁচার অনুপ্রেরণা দিয়েছে। আর ভুলেও ভাবিস না আমি আরেকটা বিয়ে করবো। তোর ছেলেকে আর কেউ সামলাতে পারবে না তুই ছাড়া, হাহা। ভালো থাকিস।
…..
‘সুপ্রিয় সবুজ,
আমি চলে গিয়েছি কিন্তু নিয়ে গিয়েছি তোমার কাছ থেকে অনাবিল ভালোবাসা। আমি জানি না পৃথিবীতে কোন মৃত্যু পথযাত্রী প্রেমিকের কাছ থেকে এতটা ভালোবাসা নিয়ে যেতে পেরেছে কি না। কিন্তু আমি… আমি পেরেছি। আমি সৌভাগ্যবান। আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে অকৃতজ্ঞ থাকি। কিন্তু না, প্রতিটি সময় আমাদের তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই তো ওপারে তোমার জন্য এক বুক ভালোবাসা নিয়ে বসে আছি আমি। আমি জানি, একদিন না একদিন আমাদের দেখা হবে।
ইতি তোমার
নীলা’**সমাপ্ত**
4 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch
Namshi Nahin
@namshi-nahin
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali


অভিনন্দন রূপকথা।