-
এক আশ্চর্য বেদনার স্বাদ
—————————————————
শুকদেব মজুমদারতুমি চলে যাওয়ার পরে আমার মনের চালের ফুটো দিয়ে
পানি পড়তে শুরু করলো,
বুকের কোনো কোণায় লুকিয়ে থাকা বেদনার বিড়ালটা
মিউ মিউ করে ডাকতে আরম্ভ করলো!এমন কেন হলো?
আমাদের দেখাদেখির বয়স তো মাত্র দুদিন হলো,
এরই মধ্যে এ কোন বীণা
পরাণের গহীন ভেতর বেজে উঠলো?
পরিচয়ের প্রথম অন্তরা শেষ হতে-না-হতেই
হৃদয়ের তন্ত্রীতে এ কোন সঞ্চারীর সুর সঞ্চারিত হলো?কী বলে একে?
একেই কি ভালোবাসা বলে লোকে?কৈশোরের করিডোর পেরিয়ে
এক বালক একদিন যখন যৌবনের জমকালো হল রুমের
দরজায় গিয়ে দাঁড়ালো
এক আশ্চর্য বেদনার স্বাদ সে পেল।© Shukdeb Mazumder | 21-09-21
2 Comments
Friends
জনী আহমেদ
@jhony
আর্য
@arjo
Redwan Khan
@redwan-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Pritam Biswas
@pritam-biswas
Abu Zafor Mohammad Faruq
@abuzafor
নোমান খালভী
@nomankhalovi
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
AdabenTatali
@adabentatali


প্রেমের উলটো পিঠে থেকে বিরহ।