-
হায়রে ট্রাফিক জ্যাম !
আমার বাসা ঢাকার মধুবাগে। আর অফিস পূর্ব তেজতুরীবাজারে। প্রতিদিন বাসা থেকে বের হয়ে প্রথম জ্যাম পড়ে মধুবাগ চক্রাকার বাস স্ট্যান্ড-এর সন্মুখভাগে। পরে চক্রাকার বাসের জন্য লাইন ধরে অপেক্ষা। বাসে উঠার পর একটু স্বস্তির নি:শ্বাস ফেলতে না ফেলতেই রেড ক্রিসেন্টের মোড় পাড় হয়ে সামনের রাস্তায় বিরাট জ্যাম। এই জ্যামের পাহাড় পাড় হয়ে ক্ষাণিক বাদে বাস স্ট্যান্ডে নামা। নামার পর রিক্সা নিয়ে সাতরাস্তা হয়ে তেজতুরীবাজারের দিকে যাত্রা। রিক্সা সাত রাস্তায় এসে থেমে যায় অন্তত ১০/১২ মিনিটের জন্য। তারপর সামনে এসে রেল গেইট পড়লে আরও চলে যায় ১০ মিনিট। এভাবে ১৫ মিনিটের পথ পার হতে লাগে ১ ঘন্টা বা তারও বেশী। হায়রে ট্রাফিক জ্যাম ! আর সহ্য হয় না !5 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot

নগরীর যন্ত্রনা ট্রাফিক জ্যাম।