-
“ক্ষণিকের আত্মশুদ্ধি”
-পি.কে. সরকারঅন্তিম যাত্রার যাত্রীদের….
অন্তিম দর্শনে গিয়েছি যতবার,
আত্মশুদ্ধি হয়েছে ততবার।
নেই আভিজাত্যের ভূষণ-আভূষণ,
নেই ক্ষমতার সেই মিছে আস্ফালন।
এক টুকরো সফেদ বস্ত্রে,
মোড়ানো নিথর দেহে,
খুঁজেছি নিজেকে….।
আমার, আমার বলতে থাকা,
পাখি ছাড়া খাঁচাটা,
নামহীন শুধুই লাশ একটা।
প্রয়োজন আর প্রিয়জন…
সকলেই সাময়িক ক্রন্দনে,
কর্পূর বিলাপে….
ব্যস্ত শেষ বিদায় জানাতে।
পঁচনশীল দেহটি প্রিয় নয় আর যে;
দ্রুততম সময়ে, অন্তিম যাত্রীকে,
পৌঁছে দেই গন্তব্যে।
অতঃপর-
জীবনের মায়াবী টানে,
চলছে সবাই ছুটে।
ক্ষণিকের ব্যবধানে…
শুদ্ধিকরণ প্রক্রিয়া বিলুপ্তির পথে!!
হয়তো বা কদাচিৎ পরবে মনে,
কি ভালো ছিলো সে…
চলবে তার কর্ম বিশ্লেষণ,
সেটাও অতি অল্প ক্ষণ।
আবার হয় তো ক্ষণিকের শুদ্ধি!
কিন্তু হায়!
পুনরায়—
ভুল করে হোক,
আর,মিছে মোহে হোক…
চিরন্তন আত্মার আধার দেহটি,
দুর্গন্ধ ছড়াবে একদিন,
তা ভুলে যাই….
ভুলে যাই-
অন্যের দেওয়া নামটিও থাকবে না,
আমিও হবো শুধুই লাশটা।
তা দেখে, সে দিনও…
কিছু প্রাণের হবে ক্ষণিকের আত্মশুদ্ধি।6 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542


ভাল লেগেছে কবি