Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • Profile picture of Azmain Nizam

    Azmain Nizam

    • 5 years ago

    আমার আমি
    আজমাইন নিজাম
    ————————

    সবাই যখন অনেক দূরে
    একলা আমি হই একা
    তখন আমি আমার ভেতর
    আরেক জনের পাই দেখা।

    আমার ভেতর আমার মতো
    উদাসী এক মন আছে
    তার ভেতরে নাম না জানা
    অচেনা এক জন আছে।

    মনের ভেতর মন
    থাকে সারাক্ষণ
    আমার সাথে তবু কেন
    হয় না আলাপন।

    মনের ভেতর প্রেম
    প্রেমের ভেতর জ্বালা
    তার ভেতরে গাঁথা আছে
    গোলাপ ফুলের মালা।

    জ্বালার ভেতর জল
    জলের ভেতর ঢেউ
    তার ভেতর লুকিয়ে আছে
    হয়তো অন্য কেউ।

    আমার ভেতর সবাই আছে নেই আমি
    তাইতো আমি সবার কাছে নই দামী।

    13
    10 Comments
Skip to toolbar