Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    • 5 years, 1 month ago

    আত্মার মুক্তি!
    আহমেদ হানিফ।

    বহুবছর গেলো আজ স্তব্ধ শরীরে-
    মরণের ব্যামো ধরেছে!
    অতিচিন্তনে চুলের বিসর্জন!
    চামড়ায় দাগ বসেছে অযত্নের-অত্যাচারে।
    সৃজনীশক্তি লোপ পাওয়ায় কদর নেই সকিনার,
    পুরুষের আবরণে বহুরূপ-
    কখনো মানুষ কখনোবা সমাজ নির্মিত সত্তা,
    সৃজনে মোলায়েমে সকিনা-
    কদরে,বরণে পুরুষের দরবারে।
    শরীরে ব্যামো ধরেছে-
    ঔষুধের দোকানে গমন নেই-
    সকিনার সম্বল মরিচ কচলানো সাদা ভাত!
    বসন্ত কিংবা শরতে রূপ পায় না মনকানন,
    শক্তিহীন দেহটা চলছে-
    মরণের লক্ষ্যে শরীরে বেঁধেছে শত ব্যামো,
    সকিনার চোখের জল নেই-
    হাজারো স্বপ্ন ভাঙার করুণ চিৎকার শুধু।
    পুরুষের নগ্ন বিচরণে-
    সাড়াহীন সকিনার রূপহীন দেহটা অর্ধউন্মুক্ত!
    আত্মার মুক্তির তাড়নায়-
    অবাধ্য দেহের নির্ঘুম রাতের অবসান।
    শরীরে ব্যামো ক্লান্ত দেহের চলায়,
    সকিনার চোখে পুরুষের রক্তাভ চোখ,
    অযতনে চলছে খাটুনি-
    আত্মার মুক্তির পয়গাম এসেছে-
    অবাধ্য শরীরে রক্তের শীতল অনুভূতি,
    মরণ দূতের আগমন ঘটেছে-
    আকাশের পানে আত্মার মুক্তির মিছিলে-
    সকিনার সহাস্য বিদায়।

    6
    4 Comments
    • আত্মা বলে কিছু নাই। অভিনন্দন।

    • খুব বাস্তবধর্মী চিত্র দিয়ে গড়ে তোলা কবিতা। শুভেচ্ছা নিবেন কবি —
      @অভিমানী মন, আত্মা বলে কিছু নাই বললেন – ব্যাখ্যা করবেন কি? সারাজীবন তো শুনে আসলাম আত্মা বলে কিছু না কিছু আছে 🙀

    • হ্যাঁ, আমারো তাই মনে হয়েছে। একটি জলজ্যন্ত জীবন কবিতার ছন্দে ছন্দে যেন শ্বাসপ্রশ্বাস নিচ্ছে। কবির প্রায় কবিতায় আমি এক নিবিড় পর্যবেক্ষন দেখতে পাই। খুব কাছে থেকে দেখেন কবি সবকিছু। তার বর্ননায় সে সব ছুতে পাই আমি যেন।

    • অভিনন্দন

Skip to toolbar